মেট্রোরেলে ভ্রমণ করতে না পেরে হতাশ হয়ে ফিরে গেলেন হাজারও যাত্রী-দর্শনার্থী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২২ | ৩:০৫
Link Copied Successfully!

রাজধানীর গণপরিবহণে সদ্য যোগ হওয়া মেট্রোরেলে ভ্রমণ করতে না পেরে হতাশ হয়ে ফিরে গেলেন হাজারও যাত্রী-দর্শনার্থী

বৃহস্পতিবার মেট্রোরেলে চড়তে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা। কেউ অফিসগামী, কেউবা এসেছেন পরিবারসহ। অনেকেরই লক্ষ্য শুধু মেট্রোরেলে ঘোরা।

কিন্তু মেট্রোরেল উত্তরা, উত্তর স্টেশনে বেলা সাড়ে ১১টায় তালা লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অথচ টিকিটের জন্য তখনো লাইনে দাঁড়িয়ে ছিলেন হাজারও যাত্রী ও দর্শনার্থী। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

যাত্রী ও দর্শনার্থীদের অভিযোগ— মেট্রোরেল চড়ার জন্য উত্তরাসহ বিভিন্ন অঞ্চল থেকে তারা এই স্টেশনে এসেছিলেন। কিন্তু সাড়ে ১১টা বাজতেই স্টেশনে ঢোকার সিঁড়িতে তালা লাগিয়ে দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, আপাতত সকাল ৮টা থেকে দুপুর ১২টা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। পরে এই সময় বাড়ানো হবে। এখন মেট্রোরেল স্টেশনের ভেতর যে পরিমাণ যাত্রী আছে, তাদের পরিবহণ করতেই ১২টা ছাড়িয়ে যাবে।

উত্তরা উত্তর স্টেশনে ঢোকার জন্য পৃথক দুটি পথ রয়েছে। বেলা সাড়ে ১১টার সময়ই ফটক দুটির গেটে তালা লাগিয়ে দেন আনসার সদস্যরা। এ সময় বাইরে হাজারও যাত্রী দাঁড়িয়ে ছিলেন। তারা ভেতরে ঢুকতে আনসার সদস্যদের অনুরোধ করেন। কিন্তু আনসার সদস্যরা তাতে সাড়া দেননি। এতে ক্ষিপ্ত হয়ে সমালোচনা করেন যাত্রীরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করা হয় মেট্রোরেল। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোনো স্টেশনে না থেমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি যাত্রীরা যাতায়াত করতে পারবেন। মঙ্গলবার থাকবে সাপ্তাহিক ছুটি। ২৫ মার্চ পর্যন্ত এ সময়সূচি বহাল থাকবে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত