প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন ‘ইয়েস, উই ক্যান’ : সেতুমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২২ | ৪:৩৪
Link Copied Successfully!

সরকারের সাফল্যের মুকুটে মেট্রোরেল আরেকটি হিরণ্ময় পালক বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি হিরণ্ময় পালক।

আজ বুধবার রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে মেট্রো রেল উদ্বোধনের পর সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের জনগণের জন্য একটি আনন্দের দিন, রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ একের পর এক অর্জন করছে স্বাধীনতার সুবর্ণ ফসল।

বিজ্ঞাপন

আজ মেট্রোরেল স্বপ্ন নয়, মেট্রোরেল দৃশ্যমান বাস্তবতা।

ওবায়দুল কাদের বলেন, সবই তো আমরাই করেছি। মেট্রো রেল ঢাকায় প্রথম, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল প্রথম, সামনের বছর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসছে, এটাও প্রথম। ঢাকা থেকে গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিটও প্রথম- আগামী বছর এটির উদ্বোধন আপনিই করবেন আমরা আশা করে আছি। সবই শেখ হাসিনা করছেন।

তিনি আরও বলেন, মানুষ বলে- শেখের বেটি বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, আমরাও পারি। ইয়েস, উই ক্যান। মেট্রো রেল করে তিনি আবারও প্রমাণ করেছেন, ইয়েস! উই ক্যান। কেন আমরা পারব না! আমরা বীরের জাতি। বিশ্বব্যাংক অপবাদ দিয়েছে, আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই।

বিজ্ঞাপন

মেট্রোরেল নিয়ে কোনো দুর্নীতির কথা বলতে না পেরে বিরোধীরা এখন ভাড়া নিয়ে কথা বলছে- জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতি পায়নি, অন্য কিছু পায় না, এখন বলে- ভাড়া বেশি। আসলেই কি ভাড়া বেশি? এই মেট্রো রেল নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। ’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মনে অনেকেরই জ্বালা, অন্তর্জ্বালা! বড়ই অন্তর্জালা!! তারা বলেছে, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু। এখন যাচ্ছেন কিভাবে (পদ্মা সেতু দিয়ে) সমাবেশ করার জন্য। নিজেদের শোধরান। আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা মোকাবিলা করবোই, ইনশাল্লাহ্। আমরা প্রস্তুত।

তিনি বলেন, সবই তো আমরাই করছি, শেখ হাসিনার সরকার করেছে। শত সেতু একদিনে উদ্বোধন, শত সড়ক একদিনে উদ্বোধন, দেখেছেন কোথাও? গুগলেও নেই। সবই শেখ হাসিনা করছেন।

ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কাতার বিশ্বকাপ চলাকালে কোথাও লোড শেডিং হয়েছে? হয়নি। মেট্রো রেল করে শেখ হাসিনা সরকার আবারও প্রমাণ করেছেন, ইয়েস- উই ক্যান।

এর আগে বেলা ১১টার দিকে উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো ‘মেট্রো রেল’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে ছোট বোনকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করেন সরকার প্রধানমন্ত্রী।

শুরুতে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আগামীকাল বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত