মেট্রোরেলে তিন ফুটের কম উচ্চতার শিশুর ভাড়া লাগবে না

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২২ | ৩:৩২
Link Copied Successfully!

ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, মেট্রো রেলে তিন ফুটের কম উচ্চতার শিশুরা অভিভাবকের স‌ঙ্গে বিনা ভাড়ায় যাতায়াত কর‌তে পার‌বে। আজ মঙ্গলবার আগারগাঁও স্টেশ‌নে সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানান তিনি।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সব স্টেশন প্রস্তুত আছে। কিন্তু মানুষের অভ্যস্ততার জন্য সব স্টেশন খোলা হচ্ছে না।

আপাতত সব স্টেশনে মেট্রো থামবে না। আগামী বছরের ২৬ মার্চ থেকে সব স্টেশনে ট্রেন থামবে। ’ তিনি বলেন, সর্বোচ্চ তিন ফুটের কম বাচ্চারা অভিভাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। তবে মেট্রো রেলে শিক্ষার্থীরা হাফ পাস পাবে না।
আগামীকাল বুধবার উদ্বোধন হচ্ছে দেশের প্রথম মেট্রো রেলের। প্রায় সবই প্রস্তুত—মাঠ, মঞ্চ ও মেট্রো। এখন শুধু পতাকা ওড়ানোর পালা। মেট্রোর উদ্বোধন ঘিরে কাল সকাল ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের উত্তরা পার্ক মাঠে জনসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জনসমাবেশে ভাষণ শেষে মেট্রো রেলের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। এরপর স্টেশনে এসে কাটবেন ট্রেনের টিকিট, ওড়াবেন পতাকা, চড়বেন ট্রেনে। প্রথম যাত্রী নিয়ে যাত্রা করবে দেশের প্রথম মেট্রো ট্রেন।

বিজ্ঞাপন

পরদিন বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মেট্রো রেল। তবে প্রাথমিকভাবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ট্রেন চলবে। যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের সময় বাড়ানো হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার পথের মধ্যে শুরু, শেষসহ মোট ৯টি স্টেশন হয়েছে। তবে শুরুর দিন থেকে সব স্টেশনে ট্রেন থামবে না। উত্তরা উত্তর, পল্লবী ও আগারগাঁও স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে ওঠানামা করতে পারবে। প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে ১৬ মিনিট।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত