ভাগ-বাঁটোয়ারার দ্বন্দ্বে ৩৮ ঘণ্টা পর সরকারি কর্মকর্তার দাফন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২২ | ৩:৫৮
Link Copied Successfully!

সরকারি কর্মকর্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ছিল ৫০ লাখ টাকা। সেখান থেকে বড় মেয়ে ৩০ লাখ টাকা কৌশলে তুলে ফেলেছেন এমন অভিযোগ তুলে তার স্ত্রী এবং সন্তানেরা মরদেহ দাফনে বাধা দেয়। উঠানের এককোণে লাশবাহী গাড়িতে পড়ে থাকে মরদেহটি।

পাশেই সালিশ বসিয়ে চলতে থাকে ভাগ-বাঁটোয়ারা। একপর্যায়ে ঘটনাস্থলে আসে পুলিশ, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের হস্তক্ষেপে মৃত্যুর প্রায় ৩৮ ঘণ্টার পর দাফন করা হয় মরদেহটি। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন এলাকার মারা যাওয়া ওই সরকারি কর্মকর্তার নাম মনির আহমদ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জানাজা শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির আহমদ পদ্মা অয়েলে চাকরি করতেন। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। তারা হলেন জাহাঙ্গীর আলম, আলমগীর, বেবি আক্তার, লিপি আক্তার ও জোছনা আক্তার। ছেলেদের মধ্যে আলমগীর প্রবাসে থাকেন এবং জাহাঙ্গীর আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এদিকে, চাকরি জীবন শেষ করে কয়েক বছর আগে মনির আহমদ অবসর নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত (শনিবার) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর তার স্ত্রী এবং সন্তানেরা ব্যাংকে গচ্ছিত টাকার হিসাবনিকাশ শুরু করে।

পরিবারের কয়েকজন সদস্যের দাবি, নিহতের বড় মেয়ে বেবী আক্তার চিকিৎসার কথা বলে কৌশলে তার বাবার অ্যাকাউন্ট থেকে ৩০ লাখ টাকা তুলে ফেলেন। এই টাকার সমাধান না হওয়া পর্যন্ত স্ত্রী এবং ছেলেরা নিহতের মরদেহ দাফন করতে দিচ্ছে না।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ দিদারুল আলম বলেন, নিহতের স্ত্রী এবং সন্তানদের বুঝিয়ে সোমবার সকালে মরদেহ দাফন করা হয়েছে। তার আগে সিদ্ধান্ত হয়েছে নিহতের ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা আছে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, মনির আহমদের ছেলেরা তার বাবার চিকিৎসার খোঁজ নিতো না। মেয়েরা শ্বশুরবাড়ি থেকে এসে বাবাকে চিকিৎসা করাতেন। ব্যয়বহুল চিকিৎসা করাতে মনির আহমেদের পেছনে অনেক টাকা খরচ হতো। এসব টাকা মেয়েরা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিতো। ছেলেদের ধারণা ছিল, তাদের বাবার চিকিৎসার খরচের চেয়ে মেয়েরা বেশি টাকা তুলে ফেলেছে। এজন্য ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, শনিবার রাতে মারা যাওয়ার পর রোববার সকালে মনির আহমদের মরদেহ বাড়িতে আনা হয়। তার স্ত্রী এবং ছেলে-মেয়েরা টাকার হিসাব না মেলায় তাকে দাফন করতে দিচ্ছিলেন না। তবে শেষ পর্যন্ত সোমবার সকালে নিহতের মরদেহ দাফন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত