হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২২ | ৯:০৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল কাশেম মোল্লা (৩৪) নামে রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সর্বতআরা গ্রামের নতুন সর্দার বাড়ির আলী আকবরের দোতলা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কাশেম মোল্লা বড়কুল পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড কোন্দ্রা গ্রামের মোল্লা বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর মুনিহা নামের ৫ বছর বয়সি শিশু সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।

নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, গত দুই মাস যাবৎ তারা দুই ভাই ওই বাড়ির আলী আকবরের দোতলা ভবনের নির্মাণ কাজ করে। বৃহস্পতিবার বিকালে কোরাবাড়ি (লোহার সাবল) দিয়ে নির্মাণাধীন ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগেট ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর