জনবল সংকটে হিমশিম খাচ্ছে চাঁদপুরের স্বাস্থ্য সেবা: ৪৫৩ পদ শূণ্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২২ | ৩:৫১
Link Copied Successfully!
জনবল সংকটে হিমশিম খাচ্ছে চাঁদপুরের স্বাস্থ্য সেবা। জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ প্রায় ৪৫৩ জনের পদ শূণ্য। জনবল নিয়োগ হলে বাড়বে স্বাস্থ্য সেবার মান। সিভিল সার্জন জানিয়েছেন, মহাপরিচালকের দপ্তর থেকে বছরের বিভিন্ন সময়ে চাহিদা ও জনবল শূন্যের তালিকা দেয়া হয়। তবে বেশিরভাগ তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।
গেল বছর চাঁদপুর জেনারেল হাসপাতালে চার বেডের আইসিও ও শিশুদের জন্য আট বেডের স্পেশাল কেয়ার ফর নিউব্রন ইউনিট চালু হয়। তবে এই দুইটি ইউনিটের জন্য চিকিৎসক, নার্সসহ কোন জনবল নিয়োগ দেয়া হয়নি।  হাসপাতাল কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে স্বাস্থ্য সেবা পরিচালনা করে আসছে।
এভাবে জেলার ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রগুলোতে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী- কর্মচারীর চাহিদা অনুযায়ী চিকিৎসক ৬৭ জন, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী ঘাটতি ৩৮৬জনসহ মোট ৪৫৩ জন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর অভিভাবক খালেকুজ্জামান শামীম।  তিনি জানান, তাদের গন্তব্যপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন চিকিৎসক নেই। তাই গ্রাম থেকে শহরে আসতে হয়।
চাঁদপুর জেনারেল হাসপাতালে শিশু স্পেশাল কেয়ার ফর নিউব্রন ইউনিটের দায়িত্ব থাকা নার্স (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
জনবল সংকট ও অতিরিক্ত রোগীর চাপে স্বাস্থ্য সেবায় হিমশিম খেতে হচ্ছে বলে জানান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর  রহমান । তিনি আরো  জানান, আইসিও ও শিশুদের নতুন ওয়ার্ডে কোন জনবল নিয়োগ হয়নি। অন্য ওয়ার্ডের জনবল দিয়ে চলছে স্বাস্থ্য সেবা।
মাঠ পর্যায়ে কর্মী সংকট বেশি। তাই স্বাস্থ্যসেবায় বেশি কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে জানান সিভিল সার্জন সাহাদাৎ হোসেন। স্বাস্থ্য কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। শূণ্য পদ গুলো পূরণ হলে বাড়বে স্বাস্থ্য সেবার মান।
জেলার প্রায় ২৭ লাখ মানুষ, পাশের জেলা শরীয়তপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লা অঞ্চল থেকে আসা রোগীদের ভরসাস্থল চাঁদপুরের  স্বাস্থ্য কেন্দ্রগুলো। দ্রুত জনবল নিয়োগ প্রক্রিয়া হলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির পাশাপাশি লাঘব হবে বেকারত্বের।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর