স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হলেন চীনা শিল্পী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২২ | ৩:১৭
Link Copied Successfully!

করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায়সহ স্যানিটাইজার ব্যবহার করেন প্রায় সবাই। ভয়াবহ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বের প্রায় ৬৭ লাখ মানুষ। আর সেই ভাইরাসের তোয়াক্কা না করে নিজে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন চীনের সংগীতশিল্পী জেন ঝ্যাং। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

নিজ ইচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ব্যাখ্যা করেছেন ঝ্যাং।  এতে বেশ সমালোচনার ঝড় উঠেছে।

জেন ঝ্যাং বলেন, ‘তার এক বন্ধু করোনায় আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্ত হতে ওই বন্ধুকে দেখতে গিয়েছিলেন তিনি। এরপর জ্বর, গলাব্যথা ও শরীর ব্যথার মতো করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয় তার শরীরে। তবে টানা একদিন ও একরাত ঘুমানোর পর এসব উপসর্গ চলে যায়। সুস্থ হওয়ার জন্য কোনো ওষুধও নিতে হয়নি তাকে। খেয়েছিলেন শুধু প্রচুর পরিমাণে পানি আর ভিটামিন সি।’

বিজ্ঞাপন

৩৮ বছর বয়সি এই সংগীতশিল্পী আরও জানান, ‘আর কিছু দিন পরই নতুন বছর। এ সময় বর্ষবরণের নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। নতুন বছর শুরুর আগমুহূর্তে তার একটি গানের অনুষ্ঠান আছে। সে সময় যেন করোনায় আক্রান্ত না হন, তাই আগেই আক্রান্ত হয়েছেন। ‘

চীনে এ মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালগুলোর চিকিৎসকরা। আর এ সময়ে এমন কাণ্ড ঘটানোয় সমালোচিত হয়েছেন তিনি। শেষমেশ বিতর্কের মুখে উইবোতে নিজের পোস্টটি মুছে দিয়েছেন ঝ্যাং। পরে আরেকটি পোস্ট দিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি।

সম্প্রতি চীনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেন, ‘চীনে করোনার ঊর্ধ্বগতির কারণে আমরা করোনার সমাপ্তির দ্বারপ্রান্তে আছি কিনা তা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ‘

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত