কেজিতে ৫ টাকা কমেছে পেঁয়াজের দাম

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২২ | ৫:২০
Link Copied Successfully!

চাহিদার তুলনায় আমদানি বাড়ায় মাত্র দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা করে দুই দিন পূর্বে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে পাইকারসহ নিম্ন আয়ের মানুষজনের মাঝে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানান, দেশি পেঁয়াজের দাম বাড়ায় মোকামে আমদানীকৃত পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

যার কারণে আমরা হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ক্রয় করে বিভিন্ন মোকামে পাঠাতাম। কিন্তু চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় গত সপ্তাহে শেষের দিকে ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। সপ্তাহের শুরুতে যে পেঁয়াজ ২২ টাকায় নেমে এসেছিল তা বেড়ে ২৮ টাকায় উঠে গিয়েছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে তবে পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার যেখানে বন্দর ১২ ট্রাকে ৩৩৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল বর্তমানে তা বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন গত শনিবার বিকেল ৫টা পর্যন্ত বন্দর দিয়ে ভারতীয় ২১ ট্রাকে পেঁয়াজ আমদানি হয়েছে। ’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত