মতলবে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২২ | ৩:৫৪
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে ১২ ডিসেম্বর ওটারচর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের অংশ গ্ৰহনে শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাবৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লাহ প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মো. নাজমুল হক সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন শফিক, অর্থ সম্পাদক মিজানুর রহমান মুন্সী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, সিনিয়র শিক্ষক নূরুল আমিন ঢালী, ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য ঢালী কামরুজ্জামান হারুন, সিনিয়র শিক্ষক গোলাম হায়দার মোল্লা, তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খান সুমন, নির্বাহী সদস্য রবিউল্লাহ খান, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল আলম প্রধান, প্রধান শিক্ষক আশিকুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে ২০০৪ আত্নপ্রকাশ করে তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদ৷ প্রতিষ্টালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষারমান ও অবকাঠামো উন্নয়নমুলক কর্মকান্ডে সম্পৃক্ততা বজায় রেখেছে৷ এরই ধারাবাহিকতায় সংগঠনের দেড়যুগ পূর্তি উপলক্ষে আগামী ১১ জানুয়ারি ২০২৩ বুধবার শিক্ষাবৃত্তি পুরস্কার দেড়যুগ পুর্তি উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. মহিউদ্দিন, ইস্ট কেন্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় (ইউকে) ডাক্তার মোহাম্মদ সাকেলসহ  স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ