বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ পাহারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২২ | ১:০২
Link Copied Successfully!

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর আজ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে।
সকালে নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে বিপুল সংখ্যক পুলিশ

কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাফুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে। কাটা তারের বেড়া দেওয়া আছে। তবে এসব রাস্তায় পরিচয়পত্র দেখিয়ে হেঁটে চলাচল করতে পারছেন পথচারীরা।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টন এলাকার এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

বিএনপির কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বলেন, গতকাল রাতে পুলিশি অভিযান শেষে কার্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে।

নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গলির মুখে পুলিশ অবস্থান করেছে।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে এই সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন তারা।

বিজ্ঞাপন

বুধবার নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে কার্যালয়ে যেতে দেওয়া হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত