বন্ধুকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২২ | ৩:৩৬
Link Copied Successfully!

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) নিহত হয়েছে।

আহতরা তেজগাঁও পলিটেকনিকের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা রাত সাড়ে ৯টার দিকে শাতিলকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লাশ মর্গে রাখা হয়েছে। শাতিলের বাসা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর রোডে। তার বাবার নাম মনিরুজ্জামান চৌধুরী সজল। তাদের গ্রামের বাড়ি ঢাকার দোহারে। শোয়াইবের শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাতিলের চাচা হিল্লোল চৌধুরী জানান, সন্ধ্যায় শাতিল পড়তে বসেছিল। এ সময় বাইরে থেকে বন্ধুরা তাকে বারবার ফোন দেয়। একটু দেখা করে আসি কি ঘটনা বলে শাতিল বের হয়।

পরে খবর পাই ছুরিকাঘাতে সে খুন হয়েছে। হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। এক ভাই ও এক বোনের মধ্যে শাতিল বড় ছিল। ৯ মাস আগে তার মা ক্যানসারে মারা যান।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন রুপম দত্ত জানান, ৩ দিন আগে মেরুল বাড্ডার রকি নাম ধরে ডাকায় আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে আমার গলায় রকি চাকু ধরে।

সেটি শাতিল দেখে ফেলেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত ৮টার দিকে রকিসহ কয়েকজন ১৩ নম্বর রোডে বলে, ‘ওই বেটা বিচার দিছস কার কাছে?’ একথা বলেই আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে।

পরে শাতিল এগিয়ে এলে তার বাম পায়ের রানে, শোয়াইবের বুকে ও আমার পিঠে ছুরিকাঘাত করে তারা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় বাড্ডা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রকিকে গ্রেফতারে অভিযান চলছে।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ