১০ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২২ | ৭:৫০
Link Copied Successfully!

শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সহ তিনটি মৌলিক দাবি মানতে হবে। পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল করতে হবে। শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের মতবাদ বাতিল করতে হবে। যদি দাবী না মানা হয় তাহলে দেশব্যাপী আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের রাজনৈতিক অবস্থাকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। বর্তমান সরকার ২০২৩ সালে দুর্ভিক্ষের কথা বলেছে। দুর্ভিক্ষের আশঙ্কা প্রয়োজন নেই। যে সকল দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের পাচারকৃত টাকা দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। তাহলে আমরা দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারব ইনশাল্লাহ্। আগে দুর্নীতি থামান। সরকারের মন্ত্রী এমপিরা যে পরিমাণ দুর্নীতি করছে, তাতে দেশে এমনিই দুর্ভিক্ষ নেমে আসবে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি দুর্নীতি করতে পারে না।

চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদসানী, সাংগঠনিক সম্পাদক শাহ্ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ