শিশু আয়াতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২২ | ৪:২৯
Link Copied Successfully!

চট্টগ্রামে অপহরণের পর ছয় টুকরো করা শিশু আলিনা ইসলাম আয়াতের লাশের আরেকটি অংশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী।

তিনি গণমাধ্যমকে জানান, ছয় দিন ধরে তারা তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। আজ সকালে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গেলে স্থানীয় জেলেরা একটি খণ্ডিত মাথা দেখতে পাওয়ার কথা জানান। পরে মাথাটি উদ্ধার করে আলিনার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার নিশ্চিত করেছে মাথাটি আলিনারই।

বিজ্ঞাপন

এর আগে বুধবার বিকালে একই এলাকা থেকে আলিনার দুটি পা উদ্ধার করা হয়েছিল।

গত ১৫ নভেম্বর নিখোঁজ হয় আলিনা। নিখোঁজের ১০ দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, ৫ বছরের শিশু আলিনাকে হত্যা করে ছয় টুকরো করে ফেলে দেওয়া হয়েছে।

নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় আলিনাদের বাসা। তার বাবা সোহেল রানা। তিনি স্থানীয় একটি মুদিদোকানের মালিক। বাসার পাশের একটি মক্তবে পড়তে যাওয়ার সময় আলিনাকে অপহরণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, মুক্তিপণ আদায়ের জন্য আলিনাকে অপহরণ করেছিলেন তাদের বাসার ভাড়াটিয়া আবির মিয়া (১৯)।

২৫ নভেম্বর আবিরকে গ্রেফতার করা হয়। তিনি খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ