
কুমিল্লায় ৪১ টি বিয়ার’সহ গ্রেফতার: দুই
Link Copied Successfully!


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর নয়াবাজার এলাকা হতে ৪১ টি বিয়ার’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর আভিযানিক দল ২৬ নভেম্বর দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪১ টি বিয়ার’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগমহনপুর গ্রামের মোঃ আবুল কাশেম এর ছেলে মোঃ আক্তার মিয়া (৩২) এবং একই গ্রামের আব্দুল বারিক এর ছেলে
মোঃ মনসুর আহমদ (৩১)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Ni/N







