দুই সন্তানের মরদেহ দেখতে দেওয়া হলো না মাকে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২২ | ৫:৫০
Link Copied Successfully!

দিনাজপুরের বিরলে বাবার দেওয়া বিষে নিহত দুই শিশুর মরদেহ মাকে দেখতে দেয়নি এলাকাবাসী।

শনিবার দুপুরে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী নিহত দুই শিশুর বাবা ও মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ দিকে গ্রেফতার হওয়া বাবা শরিফুল ইসলামের বিরুদ্ধে শিশু দুটির মা কুলসুম বানু বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

শনিবার দুপুর ২টায় জানাজা শেষে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে শিশু রিমন ও ইমরানের দাফন সম্পন্ন করা হয়।এর আগে শনিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে দুই শিশুর ময়নাতদন্ত শেষ হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে নিহত দুই শিশুর মা কুলসুম বানু মরদেহ দেখতে গেলে স্থানীয়রা তাকে তাড়িয়ে দেন। একপর্যায়ে নিরাপত্তার জন্য কুলসুম প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। শেষ পর্যন্ত এলাবাসী তাঁকে সন্তানদের মরদেহ দেখতে না দিয়ে দাফনকাজ সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণেই আজ বাচ্চা দুটিকে মেরে ফেলা হলো। দুইটা বাচ্চাকে হত্যার পেছনে স্বামী-স্ত্রী দুজনই জড়িত। তাদের দুজনের বিচার হওয়া উচিত।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে কুলসুম বানু কোনো বক্তব্য দিতে রাজি হননি।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন বলেন, ‘দুই শিশুকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত একমাত্র আসামি শরিফুল ইসলামের বিরুদ্ধে শুক্রবার রাতেই কুলসুম বানু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। ‘

উল্লেখ্য, কিছুদিন ধরে শরিফুল ইসলামের সঙ্গে কুলসুমের দাম্পত্যকলহ চলে আসছিল। তিন মাস আগে স্বামী-সন্তান রেখে তিনি ঢাকায় গার্মেন্টেস চাকরি নেন। ১০-১৫ দিন আগে শরিফুল স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য ঢাকায় গেলে কুলসুম তাকে তালাকনামা ধরিয়ে দেন। গত বৃহস্পতিবার বাড়ি ফিরে শরিফুল রাতের কোনো একসময় সন্তানদের বিষ খাইয়ে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার সকালে শরিফুল বাড়িতে ফোন দিয়ে সন্তানদের বিষ খাইয়ে হত্যা করেছেন বলে জানান। পরে স্বজনরা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত