শাকিব-বুবলীর সংসারে তৃতীয় পক্ষটা কে?

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২২ | ৪:১০
Link Copied Successfully!

তৃতীয় পক্ষের ইন্ধনে বুবলীর সুখের সংসারে আগুন ধরেছে বলে অভিযোগ ঢালিউডের এ নায়িকার। ওই পক্ষ শাকিবকে ঘিরে নিজের স্বার্থ হাসিল করতে এসব করছে বলেও ইঙ্গিত করেছেন বুবলী। বুবলীর তৃতীয় পক্ষ বলতে কাকে বোঝাতে চাইছেন? এমন প্রশ্ন তার ভক্ত-সমালোচকদের।

বুবলীর শাকিবকে বিয়ের ঘোষণা ও তাদের সন্তানের খবর প্রকাশ্যে আনার পর থেকেই ঢালিউডের এ জনপ্রিয় জুটির মধ্যে দূরত্ব তৈরি হয়। এর পর থেকে কাজের বাইরে তাদের মুখ দেখাদেখিও বন্ধ। দ্বন্দ্বটা চূড়ান্ত রূপ নেয় শাকিবের একটি সাক্ষাৎকার ঘিরে। যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, বুবলীর জন্মদিনে তার কাছ থেকে যে হীরের নাকফুল পাওয়ার কথা ফেসবুকে শেয়ার করেছেন, সেটি তিনি দেননি। শুধু তাই নয়, বুবলীর সঙ্গে তার সম্পর্ক জোড়া লাগার নয়।

বুবলীর ‘হীরার নাকফুল’ পাওয়া নিয়ে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের তাচ্ছিল্যের হাসি ভরা পোস্ট এবং পরে শাকিব খানের অস্বীকার— নায়িকাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। অপুর পোস্টের জবাবে পাল্টা পোস্ট দিয়েছেন বুবলী।

বিজ্ঞাপন

কিন্তু শাকিবের সাক্ষাৎকারে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বুবলী। বৃহস্পতিবার গণমাধ্যমকে বুবলী বলেন, ‘শাকিব খানের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি। সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে, এটি আমার জন্য অনেক অপমানজনক। কারণ জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে, এত শৈল্পিক একটা ব্যাপার নিয়ে সে কীভাবে এটি অস্বীকার করল, আমার মাথায় আসছে না।’

বিষয়টিতে তৃতীয়পক্ষ ইন্ধন জোগাচ্ছে জানিয়ে এ নায়িকার ভাষ্য— ‘কয়েক দিন ধরে তৃতীয় পক্ষে স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটি। শাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে।
বুবলীর বক্তব্যে সহজেই বোঝা যাচ্ছে— তিনি তৃতীয় পক্ষ বলতে অপু বিশ্বাসকে বোঝাতে চাইছেন।

এ বিষয়ে বুবলী বলেন, আমার সন্দেহ হচ্ছে, তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে (শাকিবের সঙ্গে দূরত্ব)। শাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপও থাকতে পারে। এসব শাকিব খানের সঙ্গে তার পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কিনা, এটিও ভাবার বিষয়।’

বিজ্ঞাপন

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত