চাঁদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২০, ২০২২ | ৪:৩০
Link Copied Successfully!
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে চাঁদপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত এই মেলা রবি ও সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মেলায় ৮টি উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উন্মুক্ত পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থী ও শিক্ষার্থীদের দল অংশগ্রহণ করে।
এছাড়াও জেলা পর্যায়ের প্রতিটি দপ্তর তাদের স্ব স্ব ডিজিটাল সেবা তুলে ধরেন। মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপর ৪টি প্যাভিলিয়নে ক্যাটাগরি ভিত্তিক ৭০টি স্টল স্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আ.লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানরা।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর