
কুমিল্লায় ২৫ বোতল বিদেশী মদ’সহ বাপ্পী গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাকুনীপাড়া এলাকা হতে ২৫ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক কারবারি গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৭ নভেম্বর দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঝাকুনীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনীপাড়া
গ্রামের মৃত অধির চন্দ্র ঘোষ’র ছেলে বাপ্পী চন্দ্র ঘোষ (৪৫)।


র্যাব-১১ এর উপ- পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







