কচুয়ায় ঘর পেয়ে খুশি মাতহারা এক অসহায় নারী সাগরিকা বেগম

Reporter
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ১০:১২
Link Copied Successfully!

সাগরিকা বেগম এক অসহায় নারী কর্মহীন স্বামী ও সন্তানকে নিয়ে ভাঙ্গা একটি ছনের ঘরে দীর্ঘদিন কষ্টে জীবন যাপন করে আসছিলেন। কিছুটা জায়গা থাকা সত্ত্বেও সামর্থ্য ও অর্থ না থাকায় বৃষ্টিতে পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে বসবাস করে আসছিলেন তারা। নতুন একটি ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন সাগরিকা বেগম ও তার পরিবার।

বলছিলাম চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার মিয়াজী বাড়ির অধিবাসী অসহায় নারী সাগরিকা বেগমের কথা। একটু বৃষ্টি ও ঝড়ো বাতাস আসলে ওই গৃহে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ভাঙ্গা ছনের ঘরে স্বামী ও সন্তান নিয়ে বসবাস করে আসছেন সাগরিকা বেগম।

বৃদ্ধ কর্মহীন স্বামী সিএনজি চালক কবির হোসেন মিয়াজী বয়সের ভারে এখন আর তেমন একটা কাজ করতে কিংবা সিএনজি চালাতে পারে না। জীবনের সাথে যুদ্ধে করে অনেক কষ্টে জীবন অতিবাহিত করেন তারা। এমন অসহায়ত্বেও কথা শুনে পাশে দাড়াঁলেন জীবন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি ফয়সাল চৌধুরী জীবন।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে ফয়সাল চৌধুরী জীবন ও ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত সরেজমিনে ওই অসহায় পরিবারের বাড়িতে ছুটে যান। প্রতিশ্রুতি দেন, কিছুদিনের মধ্যে একটি নতুন গৃহ নির্মান করে দেয়ার। প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে একটি টিনের ঘর নির্মান করে দেয়া হয় সাগরিকা বেগম ও তার পরিবারকে। ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন ওই অসহায় পরিবারটি।

অসহায় নারী সাগরিকা বেগম জানান, আমার এক ছেলে ও স্বামী নিয়ে দীর্ঘদিন একটি ভাঙ্গা ঘরে বসবাস করছিলাম। স্বামী বৃদ্ধ ও ছেলে কর্মহীন হওয়ায় ঘর করার সামর্থ্য ছিলো না আমাদের। এ সংবাদ পেয়ে গুলবাহার গ্রামের অধিবাসী ফয়সাল চৌধুরী জীবন আমাদের একটি ঘর নির্মান করে দেন। আমরা খুবই খুশি এবং তার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত জানান, আমাদের গ্রামের মধ্যে ওই পরিবারটি খুবই অসহায় একটি পরিবার। চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবন ওই অসহায় নারীকে ব্যক্তিগত অর্থায়নে সুন্দর একটি ঘর নির্মান করে দেন। এভাবে তিনি প্রায় অর্ধশতাধিক গরীব ও অসহায়দের বসতঘর নির্মান করে দিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর