মতলব উত্তরে ড্রেজার ও ফার্মেসীতে ৬০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২২ | ১২:০৪
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার নবুরকান্দি বিলে কৃষি জমিতে ড্রেজিং করার অপরাধে ড্রেজার মেশিন ও পাইপ ভাংচুর করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান। একই দিনে গজরা বাজারে সরকার ফার্মেসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, নবুরকান্দি গ্রামের বিলে মোঃ আলাউদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ড্রেজিং করছিলেন। এতে কৃষি জমি নষ্ট হচ্ছে। খবর পেয়ে ওই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভূমি আইন অনুযায়ী ড্রেজিংয়ের সর্বনিম্ন ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়ার বিধান রয়েছে। তবে মালিক উপস্থিত না হওয়ায় ড্রেজার মেশিন ভাংচুর করা হয়েছে।
এদিকে গজরা বাজারের বোরহান উদ্দিনের সরকার ফার্মেসীতে অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদ ও দরবিহীন ও অননুমোদিত পশুর ওষুধ পাওয়া গেছে। তাই এই ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বলেন, যেখানেই আইন বহির্ভূত কার্যক্রম পাওয়া যাবে সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষি জমিতে ড্রেজিং নিষিদ্ধ করেছেন সরকার।
মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন এসআই আল-আমিন। এ সময় স্থানীয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ