আজিজ খান দুদু শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মনোনীত হওয়ায় সদর উপজেলার সর্বস্তরের জনগণের শুভেচ্ছা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২২ | ৯:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপজেলা পর্যায়ে ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ আজিজ খান দুদুকে বাছাই কমিটিতে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে মনোনীত করা হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণের শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন চাঁদপুর সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ৩নং কল্যাণপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আজিজ খান দুদু।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই স্বাক্ষরিত জেলা শিক্ষা অফিসার বরাবরে প্রেরিত বাছাই তালিকা থেকে এ তথ্য জানা যায়। বাছাই কমিটি সার্বিক দিকবিবেচনা করে সফরমালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আজিজ খান দুদু কে উপজেলার ১ম স্থান অধিকারী হিসেবে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে তালিকা ভুক্ত করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ৩নং কল্যাণপুর ইউনিয়ন সহ উপজেলার সর্বস্তরের জনগণ বলেন মুলত প্রাথমিক স্তরে শিক্ষার্থীর ঝড়ে পড়ার রোধকরণকল্পে ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিকরণে আজিজ খান দুদু’র অবদান ব্যাপক। যোগ্য মানুষকে এই সম্মাননা দেয়ার জন্য সংশ্লিষ্টদ সকলকে ধন্যবাদ ও অভিনন্দন।

বিজ্ঞাপন

তার কৃতত্বের বিষয়ে জানতে চাইলে মোঃ আজিজ খান দুদু বলেন, এ এলাকার অনেকেই জানেন আমরা একটি শিক্ষাবান্ধব পরিবার। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষা ও শিক্ষিত ব্যক্তির গুরুত্ব অপরিসীম। শিক্ষার হার ও মানোন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী নানামুখি পদক্ষেপ নিয়েছে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়নে সকলকে দায়িত্বশীল ভুমিকা পালনসহ সচেতন হতে হবে। দারিদ্রতার কারণে কেউ যেন ঝড়ে না পড়ে সেজন্য সরকার প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ সহ নারী পুরুষ সকল শিক্ষার্থীদের মাঝে  উপবৃত্তি সহায়তা দিয়ে আসছে। আমার কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মান দেওয়া সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সমাজকর্মী হিসেবে সমাজ সংস্কারে এ ধারা যাতে অব্যাহত রাখতে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

১৩নং সফরমালী সপ্রাবির প্রধান শিক্ষিকা মাধুরি সেন বলেন, ওনি উপজেলায় শ্রেষ্ট সভাপতি হিসেবে ১ম স্থান অধিকার করায় আমরা সকলেই গর্বিত। ওনি একজন শিক্ষিত ও দায়িত্বশীল ব্যক্তি।তিনি সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের যথারীতি পাঠদান ও উন্নয়নমুলক কাজ সহ সার্বিক সহযোগিতার পাশাপাশি তদারকি করে থাকেন।

কোন সময় বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে কোন রকম জঠিলতার সৃষ্টি হলে তার পরামর্শে ও দিকনির্দেশনায় ও অন্যান্য কমিটির সদস্যগণের  সমন্বয়ে তাৎক্ষনিক ভাবে সে বিষয়টি  নিরসন করা হয়। আমি মনে করি  স্বীয় কর্মগুণেই তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। আমাদের প্রত্যাশা উনি যেন জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠতা অর্জন করতে পারেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ