
১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা
Link Copied Successfully!


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এর প্রিলিমিনারির তারিখ ঘোষণা করা হয়েছে।
সোমবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর স্কুলপর্যায়ের পরীক্ষা এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে


প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন করেন প্রায় ১২ লাখ চাকরিপ্রার্থী।
Ni/N








