চাঁদপুরে গণপ্রকৌশল দিবস পালিত

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ৮, ২০২২ | ২:৪৪
Link Copied Successfully!

“টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি” প্রতিপাদ্যে চাঁদপুরে পালিত হয়েছে গণপ্রকৌশলী দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের ষোলঘর সংগঠনের জেলা কার্যালয়ে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি ওয়াহিদুর রহমান ভুঁইয়ার সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলী।

যুগ্ম সম্পাদক মো. আলী নুর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

প্রতিপাদ্য বিষয়ের উপর ধারণামূলক বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠান স্থল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের আইডিয়া এবং বিষয়টি সরকারের নিকট প্রথম তুলে ধরেছে আমাদের সংগঠন। এই বিষয়টি নিয়ে আমরা দেশব্যাপী অনুষ্ঠান করেছি। সরকারের যেসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে, এতে প্রকৌশলীদের অবদান রয়েছে। বাস্তবায়নকৃত উন্নয়ন কাজের ৮৫ভাগই করেছে প্রকৌশলীরা। কোন কাজের প্রাথমিক ধারণা ডিপ্লোমা প্রকৌশলীরা দিয়ে থাকেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ