মতলবে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৬, ২০২২ | ৬:০৪
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে ওই শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার সকালে উপজেলা ক্যাম্পাসে মানববন্ধন এবং বটতলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের এই উপজেলায় স্কুলের কার্যক্রম স্বাভাবিক রেখেই প্রতিবাদে ৫ শতাধিক শিক্ষকের সমাগম ঘটে।
চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধানের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আনোয়ারুল কবির ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তবা রাখে-উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুজাফ্ফর হোসেন ও ছৈয়দ আহমেদ বুলবুল, মামুনুর রশিদ, নুরে আলম ছিদ্দিকী, কোহিনুর আক্তার,সুখরঞ্জন বিশ্বাস,সালমা পারভীন,কুলসুম আক্তার,খায়ের উদ্দিন,শাহ আলম, আশেকুজ্জামান,তাহমিনা আক্তার,ফরিদ উদ্দিন, মহসীন মিয়া, আব্দুল হালিম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, রাজীব ঢালী, শ্যামল কুমার বাড়ৈ প্রমূখ।
উল্লেখ্য, ৩ নভেম্বর স্কুলে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির দ্বন্ধের তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে এসএমসি’র সভাপতি মহিউদ্দিম জামান ও তার সমর্থিত লোকজনরা প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ