
ফুলে ফুলে স্নিগ্ধ হলেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জহির হোসেন প্রধানীয়া


ফুলে ফুলে স্নিগ্ধ হলেন নব – নির্বাচিত সাধারণ সম্পাদক জহির হোসেন প্রধানীয়
পপুলার বিডিনিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি সুবহে সাদিকা
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ের চাইনিজে ফুলে ফুলে স্নিগ্ধ হলেন ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের নব – নির্বাচিত সাধারণ সম্পাদক জহির হোসেন প্রধানীয়া।
শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও শহর আওয়ামীলীগের সদস্য শুকুর আলম শুভের নেতৃত্বে জহির হোসেন প্রধানীয়াকে ফুল দিয়ে সংবর্ধিত ও মিষ্টি মুখ করানো হয়।
ওইসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহা, সাবেক ছাত্রনেতা ও শহর আওয়ামালীগের সদস্য আলমাস রায়হান রানা, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাফিউল বাসার রুজমন, সাবেক ছাত্রনেতা সুলতান মিয়া, শাহরিয়ার তুহিন, কামাল হোসেন, বাবুল বলি, রিয়াদ হোসেন রিংকু, জসিম রহমান, পিন্টু চক্রবর্তী, মাঈনউদ্দিন জুয়েল, আজহারুল মিঠু,
কবির হোসেন দুলাল, সাঈদ আব্দুল্লাহ ঝিনুক ও আবু মোঃ শামীমসহ আরো অনেকেই।


এর আগে শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে বিজয়ী হলেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেন মো. জহির হোসেন প্রধানীয়া।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর




























