
কুমিল্লায় ১৭.৫ কেজি গাঁজাসহ আরিফ গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চকবাজার এলাকা হতে ১৭.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৪ নভেম্বর সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চালপুর গ্রামের নুর আলমের ছেলে আরিফ (২৬)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।







