হাজীগঞ্জে চার কেজি গাঁজা’সহ কুমিল্লার কিশোর সাব্বির গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২২ | ৫:২৫
Link Copied Successfully!
টাকার লোভে ফাঁদে পড়ে ১৬ বছর বয়সী সপ্তম শ্রেণীর মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সাব্বির হোসেন।
মাদক পরিবহনের সময় চার কেজি গাঁজা’সহ তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড টোরাগড়ে হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নেয়।
ওই সময় কুমিল্লা থেকে চাঁদপুরে মাদক সরবরাহকারী  কুমিল্লা জেলার কোতয়ালি থানার ৬নং জগননাথপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (১৬) কে চার কেজি গাঁজা’সহ আটক করে পুলিশ।
হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আজিজ জানান, টাকার প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে মাদক সরবরাহ করে আসছিলো একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এই মামলায় সাব্বিরকে দিয়ে মাদক পরিবহনকারী একই ্লাকার মৃত জয়নালের ছেলে নুরু (২২) কেও আসামি করা হয়েছে। সে এখনও পলাতক রয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর রোববার বিকেলে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি