সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জনের মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২১, ২০২২ | ৭:০৪
Link Copied Successfully!
সড়ক দূর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জনের মৃত্যু হচ্ছে। গত ১০ বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইনিশিয়েটিভ, সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সংলাপে এসব তথ্য উঠে আসে।

সংলাপে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন গবেষক কাজী আবুল আল আতাহিয়া। তিনি বলেন, ২০২১ সালে ৫ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জন মারা যান। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ হাজার ৪৬৮ জন। তাদের মধ্যে ৮৪ শতাংশই পঙ্গুত্বের শিকার।

বিজ্ঞাপন

 

তিনি আরও বলেন, করোনা মহামারিতে প্রতিদিন গড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। কিন্তু ১০ বছরে গড়ে প্রতিদিন ১৪ জন মারা গেলেও সড়ক দুর্ঘটনাকে মহামারি হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সামছুল হক নিরাপদ সড়ক গড়ে তুলতে দুটি বিষয়ের ওপর জোর দেন— প্রশিক্ষকনির্ভর লাইসেন্স প্রদান ও গাড়ির ফিটনেস যাচাইয়ের পদ্ধতির সংস্কার। দেশের বাইরে লাইসেন্স প্রদানের উদাহরণ টেনে বলেন, দক্ষ প্রশিক্ষক গড়ে তুলে তাদের অধীনে প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষকের তত্ত্বাবধানে লাইসেন্স দিতে হবে।

বিজ্ঞাপন

 

সভাপতির বক্তব্যে সেবকের সভাপতি খান মোহাম্মদ বাবুল বলেন,  ডোপ টেস্ট ও লাইসেন্স নবায়নের পদ্ধতির সংস্কার করতে হবে। ডোপ টেস্ট সড়কে গিয়ে এবং লাইসেন্স নবায়ন ব্যাংকের মাধ্যমে করার আহ্বান জানান।

সমন্বয়ক পার্থ সারথি দাসের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের পরিচালক নুরুন্নবী শিমুল, রোড সেফটি অ্যালায়েন্সের প্রতিনিধি আবদুল ওয়াহেদ, মোটর ড্রাইভিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশার প্রমুখ।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত