ছয় বলে দশ রান করতে পারেনি টাইগ্রেসরা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১০, ২০২২ | ৬:১৫
Link Copied Successfully!

ঘরের মাঠে এশিয়া কাপ। অথচ মাঠের পারফরম্যান্সে মনেই হচ্ছেনা নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি নিজেদের চেনা কন্ডিশনে খেলছে।

আসরের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে মিশন শুরু হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এরপর পাকিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭০/৮ রানে ইনিংস গুটানো বাংলাদেশ হেরে যায় ৯ উইকেটের বড় ব্যবধানে।

নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১২৯ রান করে ৮৮ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

তিন ম্যাচে দুই জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ১৬০ রান তাড়ায় বাংলাদেশ হেরে যায় ৫৯ রানে।

সোমবার পঞ্চম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ডিএল মেথডে ৪২ বলে মাত্র ৪১ রান তাড়ায় বাংলাদেশ হারে ৩ রানের ব্যবধানে।

এই পরাজয়ে সেমিফাইনালে খেলার পথ কঠিন হয়ে যায় বাংলাদেশের। নিগার সুলতানাদের তাকিয়ে থাকতে হয় ভারত-থাইল্যান্ড ম্যাচের দিকে।

বিজ্ঞাপন

তবে সুখবর হলো সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে একক আধিপত্য বিস্তার করেই জয় লাভ করে ভারত। ভারতের এই জয়ে সুবিধাই হয়েছে স্বাগতিক বাংলাদেশ দলের জন্য।

মঙ্গলবার বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। এই ম্যাচে আমিরাতের বিপক্ষে জয় পেলে থাইল্যান্ডের মতো ৬ ম্যাচে বাংলাদেশেরও পয়েন্ট সমান ৬ হবে। তখন রান রেটে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।

তবে কোনো কারণে মঙ্গলবার বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যায় তাহলে টুর্নামেন্টের স্বাগতিক হয়েও সেমিফাইনালের আগেই দর্শক হয়ে যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান