কুমিল্লায় প্রতারক চক্রের সাত সদস্য গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১০, ২০২২ | ৬:০৫
Link Copied Successfully!

সময়ের সাথে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন
দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি প্রতারকচক্র।

এবার শান্তিরক্ষী মিশনে নিহত তথাকথিত সেনা কর্মকর্তার সহধর্মিনী পরিচয়ে প্রথমে বাসা ভাড়া এবং পরবর্তীতে স্বামীর অনুদানের টাকা উত্তোলনের নামে প্রতারণার মাধ্যমে কুমিল্লা জেলার কয়েকটি পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ সাত জনকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে এবং স্বামীর অনুদানের টাকা উত্তোলনের নামে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে আট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান হাসিনা বেগম (৭০)।

বিজ্ঞাপন

সালমা মির্জা, হাকিম মঞ্জিলের মালিক, নুসরাত জাহান জান্নাতসহ
মোছাঃ সালমা মির্জা জানায়, ভূক্তভোগী একজন ন্যাশনাল
ইউনিভার্সিটির ছাত্রী। জান্নাত তার পাশের ফ্ল্যাটে বাসা ভাড়া নেয়ার পর ভূক্তভোগীর সাথে বিভিন্ন
প্রকার তালবাহানা করে প্রতিনিয়ত তার রুমে প্রবেশ করে এবং তার সাথে সুসম্পর্ক গড়ে তোলে।
জান্নাত তাদের উভয়কে জানায় এই মাসের মধ্যে তার স্বামীর সরকারী অনুদানের টাকা সোনালী ব্যাংক লিঃ
কোর্ট বিল্ডিং, কুমিল্লা শাখায় জমা হয়েছে এবং উক্ত টাকার পরিমাণ ১ কোটি টাকা; যাহা উত্তোলন
করিতে উক্ত ব্যাংকে ১০% হারে ভ্যাট হিসেবে ১০ লক্ষ টাকা জমা দিতে হবে। জান্নাত তাদেরকে জানায় তার
নিকট ২লক্ষ টাকা রয়েছে এবং ভূক্তভোগীরা যদি তাকে ৮ লক্ষ টাকা সংগ্রহ করে দিতে পারে তাহলে সে তার
অনাত ছেলেটিকে নিয়ে বাঁচতে পারবে এবং একইসাথে টাকা উত্তোলনের ৩০ মিনিটের মধ্যে তাদের
টাকার সাথে ১লক্ষ করে অতিরিক্ত টাকা ফেরত প্রদান করবে। জান্নাতের কথা অনুযায়ী ০৮ আগষ্ট ২০২২
তারিখে ভূক্তভোগীরা ৮ লক্ষ টাকা প্রদান করে এবং টাকা প্রাপ্তির পর পরই জান্নাত উধাও হয়ে যায়।
যেহেতু জান্নাতের কোন পরিচয়পত্র বা তথ্যাদি ভূক্তভোগীদের নিকট ছিলনা এবং তার মোবাইল ফোন বন্ধ
পাওয়া যায় তাই তাহারা থানায় জিডি করেন এবং আমাদের নিকট অভিযোগ দায়ের করেন।
৩। উক্ত অভিযোগের সত্যতা যাচাইপূর্বক র‌্যাব-১১, সিপিসি-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং
মাঠ পর্যায়ে ছায়া তদন্ত শুরু করে। কয়েকটি সিসি টিভি ফুটেজ বিশ্লেষণপূর্বক গোয়েন্দা সূত্র
হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনার মূল আসামী জান্নাত ও সংশ্লিষ্ট সকলকে চিহ্নিত
করার নিমিত্তে একাধিক টীম মাঠ পর্যায়ে কাজ শুরু করে। এরই মধ্যে গত ০২ অক্টোবর ২০২২ তারিখে
আরেকজন ভূক্তভোগী মোঃ বিল্লাল হোসেন (২৫), আমাদের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন
যেখানে তিনি উল্লেখ করেন আমার পার্শ্ববর্তী ফ্ল্যাটের একজন মহিলা তার স্বামী শান্তিরক্ষী মিশনে
নিহত হয়েছেন এবং তার স্বামীর সরকারী অনুদানের টাকা উত্তোলন করতে ব্যাংকে ১০ লক্ষ টাকা জমা দিতে

হবে বলে আমার নিকট হতে ৯,৭০,০০০/- টাকা ২ ঘন্টার জন্য ধার হিসেবে নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে।
অভিযোগটি বিশ্লেষণ করে দেখা যায় পূর্বের অভিযোগের একই পক্রিয়া অনুসরণ করে এই ভূক্তভোগীর
নিকট হতেও প্রতারণার মাধ্যমে টাকা গ্রহণ করা হয়েছে।
৪। পূর্বের অভিয্ধোসঢ়;গ হতে প্রাপ্ত তথ্যাদি ও নতুন অভিযোগটি যথাযথ বিশ্লেষণ করে চাঞ্চল্যকর
কিছু তথ্য পাওয়া যায়। দুইটি ঘটনার মূলহোতা একজন মহিলা এবং তার পিছনে বেশ বড় একটি
প্রতারক চক্র রয়েছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এই প্রতারকচক্রের মূল হোতা জান্নাত ও তার
সহযোগীদের সনাক্ত করা হয় এবং ০৯ অক্টোবর ২০২২ তারিখ রাতে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১৪ নং
মান্দারী ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা ১। নুসরাত জাহান জান্নাত
(২৭), পিতা-মৃত শামসুল হক, মাতা-মৃত খোরশেদা বেগম, স্বামী-আব্দুর রহমান, সাং-পশ্চিম জামিরতলী
এবং তার তিনজন সহযোগী ২। আব্দুর রহমান (৩৫), পিতা- আমির হোসেন, মাতা-জাহানারা বেগম,
সাং-পশ্চিম জামিরতলী: ৩। সাহাবুদ্দিন @ আলাউদ্দিন (৪৬) পিতা-মৃত ইব্রাহিম, মাতা-খুরশিদা বেগম,
সাং মোহাম্মদ নগর, ৪। পারভীন আক্তার (৪৫), পিতা-আমির হোসেন, মাতা-জাহানারা বেগম, স্বামী-
সাহাবুদ্দিন, সাং-মোহাম্মদ নগর: সর্ব থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ
থানার কোটবাড়ী এলাকায় একই তারিখ রাতে আরেকটি পৃথক অভিযানে আরো ৩ জন সহযোগী ৫। মোঃ
ইলিয়াস হোসেন, পিতা-মোঃ সোলায়মান মিয়া, সাং-থামপার (হাজী বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-
চাঁদপুর, ৬। ফাতেমা আক্তার (৩৫), স্বামী-কিশোর খান, সাং-শালমানপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
৭। মোঃ বশির উদ্দিন, পিতা- জাকির হোসেন আনু, সাং-এগার গ্রাম, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা কে
গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট হতে ৯টি মোবাইল ফোন, ০২টি চেক বই, নগদ ৩২ হাজার ৯শত
টাকা এবং বরুড়ার ভাড়া বাসার চাবি উদ্ধার করা হয়।
৫। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যঅনুযায়ী জানা যায়, সম্পুন্ন প্রতারণার প্রক্রিয়াটি
মুলত চারটি গ্রুপে সম্পাদন করা হয়। প্রথম গ্রুপ টার্গেট/বাসা চিহ্নিত করে, দ্বিতীয় গ্রুপ
বাসা ভাড়া করে এবং টার্গেটের মন জয় করে টাকা প্রদানে সম্মতি করায়, তৃতীয় গ্রুপ ব্যাংক
কর্মকর্তা হিসেবে কাজ করে এবং ব্যাংক এলাকা পর্যবেক্ষণ করে এবং চতুর্থ গ্রুপ সকল প্রকার
যাতায়াত নিশ্চিত করে। এই প্রক্রিয়া অবলম্বন করে ইতিমধ্যে তারা কয়েকটি পরিবারের প্রায় কোটি
টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়।
৬। গ্রেফতারকৃত আসামী ও চক্রেরমূলহোতা নুসরাত জাহান জান্নাত জানায় তার জন্মের ছয় মাসের
মধ্যে তার পিতা মাতার ডিভোর্স হয় এবং চৌদ্দ বছর পর্যন্ত সে তার দাদা-দাদীর নিকট বেড়ে উঠে। চৌদ্দ
বছর বয়সে সে প্রথম বিয়ে করে এবং এক বছর সংসার করার পর ডিভোর্স হলে সে আবার বিয়ে করে এবং
চার বছর সংসার করার পর পুনরায় ডিভোর্স হয়। তার প্রথম ঘরে একটি ও দ্বিতীয় ঘরে তিনটি সর্বমোট
চারটি সন্তান রয়েছে। চক্রের মূলহোতা জান্নাত সার্জেন্ট রেজাউল করিমের বাসায় কাজ করার সময়
জাতীয় পরিচয় পত্র তৈরী করে এবং মাতার নাম একই রাখলেও পিতার নাম সার্জেন্ট রেজাউল করিম হিসেবে
লিপিবদ্ধ করে। এরপর জান্নাত তার বর্তমান স্বামী অর্থাৎ গ্রেফতারকৃত আসামী আব্দুর রহমান (৩৫) কে
বিয়ে করে এবং অর্থনৈতিক অস্বচ্ছলতার মধ্য দিয়ে সংসার করে আসছে। ২০১৮-২০২০ সাল পর্যন্ত সে
বিভিন্ন বাসা বাড়ীতে কাজ করার নামে ছোট ছোট চুরি করা শুরু করে এবং সফলতার সহিত বেশ
কিছু টাকা উপার্জন করে। পরবর্তীতে ২০২১ সালে সে গ্রেফতারকৃত আসামী আব্দুর রহমান,
সাহাবুদ্দিন, পারভীন আক্তার, মোঃ ইলিয়াস হোসেন, ফাতেমা আক্তার ও মোঃ বশির উদ্দিন এবং পলাতক
আসামী কামাল (৩৫), পিতা-মৃত আশরাফ খান, আবুল খায়ের বাবুচী (৪৫), পিতা-বারু মিয়া, জাহানারা
@বুলু (৩০), স্বামী-আবুল খায়ের বাবুচী, সর্ব সাং- সাং-শালমানপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
এর সাথে অল্প পরিশ্রমে প্রতারণার মাধ্যমে কিভাবে নিজেদের অর্থনৈতিক স্বচ্ছল্লতা আনয়ন করা যায়
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে এবং প্রতারনার এই কৌশলটি অনুসরণ শুরু করে। উল্লেখ্য যে,
আসামী পারভীন আক্তার চক্রের মূলহোতা জান্নাতের আপন ননদ এবং সাহাবুদ্দিন ননদের স্বামী। অপরদিকে
আসামী আবুল খায়ের ও জাহানারা চক্রের মূলহোতা জান্নাতের আপন চাচা ও চাচী। জান্নাত জানায়
পলাতক আসামী আবুল খায়ের পেশায় একজন বাবুর্চী তাই সে ও তার স্ত্রী পলাতক আসামী জাহানারা
@বুলু বিভিন্ন বাসা বাড়ীতে রান্নার কাজ করার সময় যে সমস্ত বাড়ীতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং
বাসা খালি আছে ঐ সমস্ত বাড়ীগুলো টার্গেট করে। খায়েরের দেয়া তথ্য অনুযায়ী জান্নাত ঐ সমস্ত
বাড়ীতে নিজেকে শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। অধিকাংশ
সময় সে তার নিকট জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য তথ্যাদি চাহিদা করলে তার শ্বশুড় শ্বাশুড়ী তাকে শারিরীক ও
মানষিক নির্যাতন করায় সে বাসা ছেড়ে চলে এসেছে এবং খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি
দিয়ে দিবে বলে বাসা ভাড়া নেয়। কোন বাড়ী ওয়ালা তাতে রাজি না হলে আসামী জান্নাত তার ভূল পরিচয়
পত্রটি শুধুমাত্র প্রদান করে। ঐ বাড়িতে প্রথমে সে বাড়ীওয়ালা অথবা পার্শ্ববর্তী ফ্ল্যাটের কাউকে
টার্গেট করে এবং তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। প্রথমদিকে টার্গেটকৃতদের বাড়ীতে বিভিন্ন
প্রকার খাবার প্রদান করার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করে। এভাবে ৫-৭ দিন
অত্যন্ত বিনয়ের সাথে বসবাসের মাধ্যমে সে টার্গেটকৃত ব্যক্তিদের মন জয় করে। এহেন পদ্ধতি অবলম্বন
করেই সে ভূক্তভোগী মোঃ বিল্লাল হোসেন ও তার স্ত্রীর মন জয় করে এবং তাদের দুর্বল পয়েন্টগুলো খুজে বের
করে। জান্নাত নিজের অনেক জায়গা সম্পত্তি রয়েছে বিষয়টি বিল্লাল এর স্ত্রীকে বুঝানোর জন্য
জান্নাত আসামী মোঃ বশির উদ্দিনের সাথে সমঝোতা করে এবং প্রায়ই বশিরের দোকানে গিয়ে
বিল্লালের স্ত্রীসহ গল্প করে ও পার্শ্ববর্তী সকল দোকান তার নিজের বলে দাবী করে। যখন ভূক্তভোগীরা তাকে
অন্ধভাবে বিশ্বাস করা শুরুকরে তখন সুযোগ বুঝে তার স্বামীর সরকারী অনুদানের টাকা উত্তোলন করতে
ব্যাংকে ১০ লক্ষ টাকা জমা দিতে হবে বলে ভূক্তভোগীর নিকট দশ লক্ষ টাকা ধার দেয়ার জন্য অনুরোধ করে।
জান্নাত ভূক্তভোগীকে বলে সে ব্যাংক থেকে এক কোটি টাকা উত্তোলনের সাথে সাথে তাকে ব্যবসার
জন্য বিনাসুদে ২০ লক্ষ টাকা ধার দিবে। যেহেতু ভূক্তভোগী বিল্লাল বিকাশের ব্যবসা করে এবং বর্তমানে

ঋণগ্রস্থ রয়েছে তাই বিল্লালের স্ত্রী জান্নাতের কথায় বিশ্বাস করে টাকা দিতে রাজি হয় এবং ২০
সেপ্টেম্বর ২০২২ তারিখে টাকা দিবে বলে জানায়। উল্লেখিত তারিখে ভূক্তভোগী বিল্লালের স্ত্রী আসামী
জান্নাতের সহিত বিল্লালের বন্ধু তহিদুল ইসলাম সহ গ্রেফতারকৃত আসামী ইলিয়াসের অটো যোগে
বরুড়া থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে রওনা করে এবং আসামী জান্নাত ভূক্তভোগী বিল্লালকে জানায় তার
অনুদানের এক কোটি টাকার মধ্যে ৫০ লক্ষ টাকা বরুড়া সিটি ব্যাংক শাখা হতে উত্তোলন করতে হবে
তাই বিল্লাল সিটি ব্যাংকের সামনে অপেক্ষারত থাকে। পথিমধ্যে গ্রেফতারকৃত আসামী বশির বরুড়া
আল-আরাফা ব্যাংক এর সামনে সিএনজি নিয়ে অপেক্ষা করে এবং উক্ত সিএনজিতে উঠে আসামী
জান্নাত ও বশির এবং ভূক্তভোগী বিল্লালের স্ত্রী ও বন্ধু তহিদুল ইসলাম কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়
সংলগ্ন সোনালী ব্যাংক লিঃ, কুমিল্লা শাখায় গমন করে। সোনালী ব্যাংকে পৌছানোর পর আসামী
জান্নাত তহিদুল ইসলামকে বরুড়া চলেযেতে বলে এবং ব্যাংক কর্মকর্তা ওরফে আসামী আব্দুর রহমান
আসামী জান্নাতকে টাকা উত্তোলনের জন্য দুইজনের পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে বলে জানায়।
ইতিমধ্যে আসামী সাহাবুদ্দিন ও পারভীন আক্তার ব্যাংক এলাকায় অবস্থান করে চারদিক পর্যবেক্ষণ করতে
থাকে। তাদের নিকট থেকে ক্লিয়ারেন্স পেয়ে আসামী জান্নাত ব্যাংকের নীচে বিল্লালের স্ত্রীর নিকট
থেকে টাকাগুলো তার হেফাজতে নিয়ে নেয়। পরবর্তীতে জান্নাত ও বিল্লালের স্ত্রী পার্শ্ববর্তী ষ্টুডিওতে
ছবি তোলতে যায় এবং ৫মিনিট পরে আসামী আব্দুর রহমান ব্যাংক কর্মকর্তা সেজে আসামী
জান্নাতকে ফোন দিয়ে অতিদ্রুত ব্যাংকে ভ্যাটের টাকা জমা না দিলে আজকে আর অনুদানের টাকা
উত্তোলন করতে পারবে না মর্মে জানায়। তাই আসামী জান্নাত বিল্লালের স্ত্রীকে ষ্টুডিওতে রেখে
ব্যাংকে টাকা জমা করার উদ্দেশ্যে গমন করে। ইতিমধ্যে অপর আসামী ফাতেমা সিএনজি নিয়ে
জান্নাতের জন্য অপেক্ষা করতে থাকে এবং জান্নাত ষ্টুডিও থেকে বের হয়ে সিএনজি যোগে দ্রুত অত্র
এলাকা ত্যাগ করে মোবাইল ফোন বন্ধ করে আতœগোপনে চলে যায়। পরবর্তীতে তাহারা সম্পুর্ণ টাকা
নিজেদের মধ্যে পূর্ব নির্ধারিত অংশ অনুযায়ী ভাগ করে নেয়।
৭। উক্ত বিষয়ে ৭জন গ্রেফতারকৃত, ৩ জন পলাতক এবং ২-৩জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ