উল্টো পথের অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৯, ২০২২ | ৩:০৭
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টো পথে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল কাঁচপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ কাঁচপুর সেতু এলাকার অটোরিকশাচালক মো. হানিফ (২৫), যাত্রী মামুন মিয়া (৩০), নুরুউদ্দিন (৪২), জামাল হোসেন (৪২) ও অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে ছয়জন যাত্রী নিয়ে অটোরিকশাটি উল্টো পথে কাঁচপুর সেতু পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুরুউদ্দিন মিয়া মারা যান। গুরুতর অবস্থায় অটোরিকশার চালকসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সড়ক দুর্ঘটনায় আহত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গুরুতর আহত অটোরিকশাচালক হানিফ এবং অন্য তিন যাত্রী মামুন, জামাল হোসেন ও অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত মামুন মিয়ার মামাশ্বশুর ওমর ফারুক বলেন, মামুন একটি পোশাক কারখানায় সুপারভাইজার পদে চাকরি করতেন। কারখানা ছুটি থাকায় কাঁচপুরে বাবা জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। অটোরিকশা সেতু পার হওয়ার সড়ক দুর্ঘটনায় অন্য যাত্রীদের সঙ্গে মামুনও আহত হয়ে মারা গেছেন। তার লাশ আনার জন্য আইনি প্রক্রিয়া চালাচ্ছেন।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত