
মাখদুম শাহ্ মুজাদ্দেদীর নেতৃত্বে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত


নূর নবী (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে ৩৪তম ঈদে মিল্লাদুন্নবী অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আবু নসর আল্লামা সাইয়্যেদ আবেদ শাহ মাদনি (রহমতুল্লা আলাহি) এর নাতী, সাইয়্যেদ জাহান শাহ মুজাদ্দেদী আল মাদানীর বড় ছেলে পীরজাদা আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ মুজাদ্দেদি আল মাদানীর নেতৃত্বে এ বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি দরবার শরীফের সামনে থেকে বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার পদক্ষিণ শেষে ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের সামনে এসে জশনে জুলুছে ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে মিছিলের সমাপ্তি হয়।


মিছিল শেষে পবিত্র জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী(সাঃ) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে মিলাদ দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ মধ্যে কার্যক্রম সম্পন্ন করা হয়।
আয়োজক এন্তেজামিয়া কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আহসান উল্ল্যাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাও আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।








