
কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার দুই : পিকআপ জব্দ


কুমিল্লা জেলার লাকসাম থানাধীন বিজরা বাজার এলাকা হতে ২০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশি মদ সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও একটি পিকআপ জব্দ করে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ০৪ অক্টোবর রাতে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন বিজরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশি মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন ছয়ছিলা গ্রামের আবুল কাশেম মিজি র ছেলে মোঃ জুয়েল হোসেন (২৪), একই গ্রামের মোঃ মনির মিজির ছেলে মোঃ আল আমিন মিজি (২৫)। এসময়ে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পর কুমিল্লা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত পিকআপ ব্যবহার করে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Ni/N







