পূর্ব হাটিলায় সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২২ | ৮:৫৭
Link Copied Successfully!

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে হাজীগঞ্জের ৮ নং হাটিলা (পূর্ব) ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ নং হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।
ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ডাঃ আনোয়ার উল্ল্যাহ পাটওয়ারীর সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, রাজাপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মিজানুর রহমান সরকার, টংগীরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সরদার,বলিয়া উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ইকবাল হোসেন,আওয়ামীলীগ নেতা সৈয়দ আহম্মেদ মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি উত্তম কুমার সরকার প্রমুখ।

এতে সভাপতির বক্তৃতায় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আবুল বাসার মুন্সী, ১ নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান, ৪ নং ওয়ার্ড মেম্বার নেছার আহম্মেদ, ৫ নং ওয়ার্ড মেম্বার খোরশেদ,৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক হোসেন,৭ নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন, ৮ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান ভূঁইয়া, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ আমির হোসেন মেন্তুু মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ শিরিনা আক্তার, রেহেনা আক্তারসহ ইউনিয়নের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি