চিকিৎসার খরচা মেটাতে আর্থিক সহযোগিতা প্রয়োজন এরশাদের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২২ | ৬:৩৯
Link Copied Successfully!

সন্তান বড় হয়ে মা-বাবার কষ্ট দূর করবে। এমনটাই আশা মা-বাবার। তবে বড় হয়ে মায়ের সেবা করবেতো দূরের কথা রিক্সা চালক এরশাদ নিজেই এখন গড়াচ্ছেন বিছানায়। বৃদ্ধ বয়সে ছেলে, ছেলের বৌকে ভিক্ষা করে খাওয়াতে হচ্ছে ফাতেমা বেগমের।

এরশাদ হাজীগঞ্জ পৌরসভাধীন ১০ নং ওয়ার্ড মনিনাগ মোল্লা বাড়ির মৃত আবু মিয়ার ছেলে।

২০০৫ সালে বিয়ে করে সংসার গড়ে এরশাদ। রিক্সা চালিয়ে সংসারের ভরণপোষণ যোগাতেন তিনি। তবে ২০১০ সালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এরশাদ। অর্থ সংকটে চিকিৎসা করাতে না পারায় প্রথমে কমর, পরে মেরুদন্ড এরপর ঘাড় হয়ে পড়ে অকেজো।

বিজ্ঞাপন

নিজের সন্তান না হওয়ায় অন্যের কাছ থেকে একটি কন্যা সন্তান দত্তক আনেন এরশাদ। মা, স্ত্রী ও দত্তক আনা কন্যা সন্তানের ভরনপোষণতো দূরে থাক নিজের চিকিৎসা খরচটাও মেটাতে এখন হিমশিমে এরশাদ।

অর্থের অভাবে ভালো চিকিৎসক দেখাতে পারছেন না এরশাদ, তাই বিত্তবানদের কাছে আর্থিক সহোযোগিতা চান এলাকাবাসী।

উন্নত চিকিৎসা নিতে সকলের সহযোগিতা চান তার পরিবার।

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি