জিরো কোক ও ডায়েট কোকের মধ্যে পার্থক্য কী?

জিরো ও ডায়েট কোক : পার্থক্য ও শরীরের ওপর এর প্রভাব

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২২ | ৪:২৬
Link Copied Successfully!

স্বাস্থ্যকর খাওয়া খেতে চাইলে প্রথমেই খাদ্য তালিকা থেকে চিনি বাদ দিতে হবে। কোমল পানীয় মোটামুটি সবাই খেয়ে থাকি। আবার অনেকে চিনি বাদ দেওয়ার জন্য জিরো বা ডায়েট কোক খেয়ে থাকেন। জিরো কোক ও ডায়েট কোকের মধ্যে পার্থক্য কী? চলুন জেনে নিই।

►প্রধান পার্থক্য
অনলাইন পোর্টাল মেডিসিন নেট অনুসারে ডায়েট কোক এবং কোক জিরোর মধ্যে তিনটি প্রধান পার্থক্য রয়েছে, তা হলো স্বাদ, ক্যাফেইনের পরিমাণ এবং চিনি। যদিও ডায়েট কোক এবং কোক জিরো দুটিতেই চিনি বা ক্যালোরি থাকে না। তবে তাদের প্রত্যেকের নিজস্ব স্বাদ রয়েছে। কোক জিরোর স্বাদ আসলে কোকা-কোলার মতোই। তবে ডায়েট কোকের স্বাদ ভিন্ন। ক্যাফেইন ডায়েট কোকে বেশি থাকে। ডায়েট কোককে মিষ্টি করতে কৃত্রিম চিনি অ্যাসপার্টাম ব্যবহার করা হয়। কোক জিরোকে অ্যাসপার্টাম, সেই সঙ্গে এসিসালফেম পটাসিয়াম (এসকে) দিয়ে মিষ্টি করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিত সোডা পান না করারই পরামর্শ দেন। যাই হোক, আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন বা আপনার ডায়াবেটিস থাকে, তবে এই চিনিমুক্ত কোমল পানীয় পান না করাই ভালো।

►শরীরে কেমন প্রভাব ফেলে ডায়েট কোক এবং কোক জিরো ডায়েট কোক এবং কোক জিরোর উপাদানগুলো আমাদের শরীরে কী প্রভাব ফেলে সেটাই চলুন জেনে নিই।

বিজ্ঞাপন

অ্যাসপার্টাম:

অ্যাসপার্টাম হলো কৃত্রিম চিনি, যা কোক জিরো এবং ডায়েট কোক উভয়েই যোগ করা হয়। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে অ্যাসপার্টাম মাথা ব্যথা বা অন্যান্য নেতিবাচক স্বাস্থ্যের প্রভাব সৃষ্টি করতে পারে।

ফসফরিক এসিড:

বিজ্ঞাপন

ফসফরিক এসিড হলো একটি অজৈব খনিজ এসিড, যা প্রক্রিয়াজাত খাবার এবং সোডার মতো পানীয়গুলো সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি এসিডিটিও তৈরি করে। যদিও ফসফরিক এসিডের ওপর গবেষণা সীমিত। অন্য একটি গবেষণায় দেখা গেছে, ফসফরিক এসিডযুক্ত সোডা রক্তে এসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, কিডনি রোগেরও ঝুঁকি বাড়ায়।

ক্যারামেল রং:

কোকের সেই ট্রেড মার্ক ক্যারামেল-বাদামি রংটি অ্যামোনিয়াম যৌগ থেকে তৈরি। একটি সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে ডায়েট কোক সেবনে ভিন্ন ধরনের কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।

দাঁত স্বাস্থ্য:

সোডা সেবনে দাঁতের ক্ষতি এবং হাড়ের স্বাস্থ্য দুর্বল করে দিতে পারে। তাই এটি এড়ানো বা সীমিত আকারে পান করা ভালো।

থাইরয়েড:

কোমল পানীয়তে ফ্লোরাইডের পরিমাণ থাইরয়েডের অস্বাভাবিকতার সঙ্গে জড়িত। আপনার যদি থাইরয়েড রোগ, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থাকে বা গর্ভবতী হন, তবে আপনার এই জাতীয় পানীয় এড়িয়ে চলা ভালো।

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত