এসএসসি পরীক্ষা ২০২২

চাঁদপুরসহ কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২২ | ৭:০১
Link Copied Successfully!

সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক ও সমমান স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয় জেলার পৌনে দুই লাখ শিক্ষার্থী। তবে রেজিষ্ট্রেশন করে পরীক্ষার ফরম পূরণ করেন নি ৩৭ হাজার শিক্ষার্থী।
শিক্ষাবোর্ড সূত্রে জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার ২ লাখ ২০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। কিন্তু ১ লাখ ৮৩ হাজার ৩৪৩ জন ফরম পূরণ করেছে। রেজিস্ট্রেশন করেও ৩৭ হাজার শিক্ষার্থী পরীক্ষা কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে। এর মধ্যে
ছাত্রীর সংখ্যা ২৫ হাজারেরও বেশি। ঝরেপড়াদের হার ১৯ দশমিক ৭ শতাংশ ছাত্রী এবং ১২ দশমিক ৪ শতাংশ ছাত্র। আবার শহরের চাইতে গ্রামের শিক্ষার্থীরা বেশি ঝরে পড়েছে। এছাড়া ২০২১ সালের তুলনায় ২০২২ সালে পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার কমেছে।

চলতি বছর এত শিক্ষার্থী কেন পরীক্ষায় কেন অংশগ্রহণ করবে না এ বিষয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থেীর সাথে কথা বলে জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশী ফরম পূরণ করেন নি মেয়েরা। এই মেয়েদের বেশীরভাগ গ্রামের স্কুলের। বাল্য বিয়ে, লেখাপড়ায় অমনোযোগীতা,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে অভিভাবকরা রয়েছেন টালমাটাল অবস্থায়।

কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকরা দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে মেয়েদের বাল্য বিয়ে দিচ্ছে আর ছেলেদের এই বয়সে উপার্জনের জন্য শহরের বিভিন্ন কলকারখানায় প্রেরণ করছেন।

বিজ্ঞাপন

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, আসলে শুধু বাল্য বিয়ের কারনে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে বিষয়টা সরাসরি এমন নয়। তবে বিদেশ চলে যাওয়ার একটা প্রবনতা কিংবা
দেশের মধ্যেই চাকুরীর খোঁজ করার আগ্রহ তৈরী হওয়ায় এমন হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত