মতলব উওরে ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২২ | ৭:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।

বিজ্ঞাপন

ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান,একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ ও সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজালাল প্রমুখ।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক নুরুজ্জামান খান’সহ উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।

গ্রীষ্মকালীন ওই বর্ণাঢ্য জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় দল ৩-০ গোলের ব্যবধানে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত চূড়ান্ত প্রতিযোগিতায় খেলা উপভোগ, বক্তব্য উপস্থাপন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, মাদ্রাসার সুপার ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, সুস্থ ও সবল জাতি গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়াই অন্যতম শক্তি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে আমরা এখনো পাকিস্তানি কলোনিতে থাকতাম। পাকিস্তানি জান্তার বুটের নিচে থাকার যে অসম্মান তা থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরো বলেন, আমাদের সন্তানদের ক্রীড়ার দিকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। সুস্বাস্থ্য নিয়ে সফল একটি জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়া অন্যতম ভূমিকা পালন করে। ক্রীড়া শক্তিকে বিকশিত করতে পারলেই আমাদের উন্নয়ন হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ