পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চাঁদপুরে বিপুল পরিমান মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২২ | ৫:২৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গনে দীর্ঘদিন মামলার আলামত হিসেবে জব্দ থাকা বিপুল পরিমাণ এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম, বিশেষ অতিথি হিসেবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

বিজ্ঞাপন

এছাড়াও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অন্যান্য বিচারক এবং পুশিল কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল গাঁজা ২শ’ ৬৫ কেজি ৫২৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১৩ হাজার ৩শ’ ২৩ পিস, ফেন্সিডিল ২শ’ ২৯ বোতল, মদ ৫ বোতল এবং হুইস্কি ১০ বোতল।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, আজকে যেসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এটি আমাদের নিয়মিত কাজের অংশ। প্রতিমাসেই উদ্ধারকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এখানে গত দুই মাসের উদ্ধারকৃত মাদকদ্রব্য ছিল।

বিজ্ঞাপন

সম্প্রতি সময়ে চাঁদপুর জেলা পুলিশ, নৌ-পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বেশীরভাগ অভিযানে গাঁজা উদ্ধার হয়েছে। দুই বছর আগেও চাঁদপুর জেলায় ইয়াবা ট্যাবলেটের চালান বেশী আটক হয়েছে। কিন্তু কুমিল্লাসহ ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদকব্যবসায়ীরা এখন চাঁদপুর জেলাকে নিরাপদ রূট হিসেবে ব্যবহার করছে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় মাদক পাচার করতে গিয়ে তারা এখন লঞ্চঘাট ও বাস স্ট্যান্ডে বেশীরভাগ সময় আটক হচ্ছে। আটকদের মধ্যে এখন নারী মাদকব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে।

সূত্র:ফোকাস মোহনা
Ni/N

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ