মতলব উত্তরে জুলুম নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ৩১, ২০২২ | ৫:৪৬
Link Copied Successfully!

৩১ আগষ্ট বুধবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১২ নং ফরাজীকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শ্বাশুড়ি ও নিকট আত্মীয়দের জুলুম নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিরুদ্দেশ তানজিল গাজীর স্ত্রী জেসমিন বেগম।

তানজিল গাজীর স্ত্রী জেসমিন বেগম বলেন, আমার বিয়ে হয়েছে ১৪ বছর। বিয়ের পর থেকে আমার শ্বাশুড়ির প্ররোচনায় স্বামী তানজিল আমাকে যৌতুকের জন্য অত্যাচার নির্যাতন করতে থাকে। আমি যৌতুকের টাকা না দেওয়াতে আমাকে স্বামী- শ্বাশুড়ি মারধর করে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। অতপর আমি থানায় অভিযোগ দিলে স্বামী- শ্বাশুড়ি সমঝোতায় এসে আমাকে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। কিছুদিন সংসার করার পর আবারও আমাকে স্বামী- শ্বাশুড়ি মারধর করে। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার দিলে তারা বলে যৌতুকের টাকা দিলে আমাকে তারা মেনে নিবে নাহলে আমাকে তারা তাদের বাড়িতে থাকতে দিবেনা। আমি আমার বাবার বাড়িতে কিছুদিন থাকি পরে তারা আমার সাথে কোনো রকম যোগাযোগ না করায় আমি আবারও স্বামী- শ্বাশুড়িকে আসামী করে মামলা দায়ের করি।পরবর্তীতে আমার স্বামী আমার ছেলে সামিউল ইসলাম নিরবের নামে ৪.৩৩ শতাংশ জায়গা লিখে দিয় সমঝোতা করে।

তারপর আমার শ্বাশুড়ি আমার স্বামী নিরুদ্দেশ করে রাখে। এখন আমি আমার স্বামী ছাড়া প্রায় ৮ বছর থাকছি। এই ৮ বছরের মধ্যে তাকে আমি ৩ বার খেজে নিয়ে আসি কিন্তু প্রতিবারই সে পালিয়ে যায়। আমার এবং আমার সন্তানকে কোনো ভরনপোষণ দেয়না। পরবর্তীতে গ্রাম্য সালিশের মাধ্যমে বলায় হয়, আমার স্বামী- শ্বাশুড়ি আমাকে এবং আমার সন্তানকে ভরণপোষণের জন্য মাসে ৫’হাজার টাকা করে দেওয়ার কথা থাকলে এক টাকাও তার আমাকে দেয় নাই। আমি আমার সন্তান নিয়ে উপায়ন্তর না পেয়ে আমার স্বামীর বসতঘর বিক্রি করে দেই। বিক্রি করে দেওয়ায় আমার শ্বাশুড়ি বিভিন্নভাবে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছে। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, জেসমিন বেগমের বড় ভাই রিয়াজ উদ্দিন খান, সাবেক মেম্বার সফিকুল ইসলাম পাটোয়ারী, মোহাম্মদ হোসেন বেপারী সহ এলাকাবাসী।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ