শিরোপা সেলিব্রেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩০, ২০২২ | ৯:২১
Link Copied Successfully!

বাংলাদেশ ফুটবলের নতুন দ্বার উন্মোচনকারী বসুন্ধরা কিংস’র হেট্রিক শিরোপা উদযাপন করেছে বসুন্ধরা কিংস ফ্যান’স চাঁদপুর যোন। মঙ্গলবার চাঁদপুর জেলার কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করে তারা।

অল্প কিছুদিন পূর্বে বিপিএলে নাম লিখা বাংলাদেশ ফুটবলের এই ক্লাবটি দিন দিন এগিয়ে যাওয়ায় তাদের ভক্ত ও সমর্থকও ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে। সেইজন্য অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের প্রতিটি জেলায় তাদের সমর্থকদের বিস্তৃতি দেখা গেছে। তেমনি চাঁদপুরেও তাদের অবস্থানকে সু-দৃঢ় করতে গত ১৬ আগস্ট একইভাবে উপহার সামগ্রী বিতরণ করে বসুন্ধরা কিংস ফ্যান’স চাঁদপুর যোন ।

এদিকে চাঁদপুর জোনের ফ্যানরা হ্যাট্রিক লীগ টাইটেল জয়ের পর গত ১৬ আগস্ট চাঁদপুরের একটি হল রুমে শিরোপা জয়ের উৎসব করে। যারা কিংস কে নিয়ে ভালো লিখা লিখি করেন তাদের কে প্রোগ্রামে ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথি সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা জাকির হোসাইন ।

বিজ্ঞাপন

বসুন্ধরা কিংস চাঁদপুর যোনের প্রধান নাহিয়ান হৃদয় বলেন, আমি বসুন্ধরা কিংস কে নিয়েই সারাদিন কাজে ব্যস্ত থাকি। বসুন্ধরা কিংস এখন বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। তাদের সেরা খেলা দিয়েই দলে ভালো মানের বিদেশি এবং ক্লাব ইউরোপের ক্লাবের মতই পরিচালিত হয় ।
চাঁদপুরে আমরা খেলাধুলার পাশাপাশি সবসময়ই আমাদের বসুন্ধরা কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসানের সহযোগিতায় মানবিক কাজ করে থাকি। গত শীতেও আমরা অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি। এছাড়াও সামাজিক কাজ করে থাকি ফ্যানসের সদস্যদের নিয়ে।

তিনি আরও বলেন, স্কুলের বাচ্চারা অনেক খুশি এমন উপহার পেয়ে। আমরা তাদেরকে বসুন্ধরা কিংসের কথা বলায় তারা উচ্ছ্বসিত। তারা জানিয়েছে, বড় হয়ে কিংস গ্যালারী মাতাবে এবং বসুন্ধরা কিংস কে ব্র্যান্ডিং করে যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ