
মতলব উত্তরে ২৪০০ মিটার চোরাই ডিজেল তেল জব্দ
Link Copied Successfully!


মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি পরিত্যক্ত ঘর থেকে ২ হাজার ৪শ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.হেদায়েত উল্ল্যাহ উপস্থিত ছিলেন।
জব্দকৃত ডিজেল এর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ডিজেল মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আকিব আরফাত এ তথ্য জানান।










