
সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু
Link Copied Successfully!


মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ নাসির উদ্দীন(৬৫) গত ২৬ আগস্ট শুক্রবার বিকালে গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে কাচিয়ারা স্কুল ও কলেজের শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকারবাসীর মাঝে শোকের মাতম নেমে আসে।


সহকারী অধ্যক্ষ নাসির উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।








