সম্পত্তিগত বিরোধে হামলা রক্তাক্ত জখম দোকানদার জসিম

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৭, ২০২২ | ৭:৪৫
Link Copied Successfully!

সম্পত্তিগত বিরোধের জের ধরে ছুটিতে থাকা সেনা সদস্য সুমন মিয়ার হামলায় স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার এন্নাতলী ঈদগাহের পাশে ব্যবসায়ীর দোকানে গিয়ে এই হামলা করেন সেনা সদস্য সুমন মিয়া।

স্থানীয়রা জানান, দোকানদার জসিম ও সুমন মিয়ার বাকবিতন্ডার এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত জসিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় জানান, এন্নাতলী গ্রামের মুন্সী বাড়ির মো. খলিলের ছেলে সেনা সদস্য মোঃ সুমন মিয়া। তার সাথে সম্পত্তিগত বিরুদ্ধে নিয়ে কথা কাটাকাটি হয়। ওইসময় তার দোকানের দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন সুমন মিয়া।

জানতে চাইলে সেনা সদস্য সুমন মিয়া জানান, মুক্তিযুদ্ধা নাজীম উদ্দিনের সাথে তাদের সম্পত্তিগত বিরোধ। সেই কথা জসিমকে বলতে গেলে জসিম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। তখন সে বাঁধা দিতে গেলে আচমকা জসিমের মাথায় লেগে এই দুর্ঘটনার শিকার হন।

এদিকে আহত ব্যবসায়ী জসিম উদ্দিনের পরিবার বলছেন, তারা চাঁদপুর আদালতে হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে