জমকালো আয়োজনে দৈনিক শপথের বর্ষপূর্তি উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৭, ২০২২ | ১০:০০
Link Copied Successfully!

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চাঁদপুরের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক শপথ এর ৪র্থ
বর্ষে পদার্পণ। এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে
বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, সাংবাদিক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দৈনিক শপথ পরিবারের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও কবি আমিনুল ইসলাম। অনুষ্ঠান শুরুর আগে শপথ পরিবারের পক্ষ থেকে সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

দৈনিক শপথের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা-২০২২ গ্রহণ
করেন, ৭১ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ও এ্যাসাইমেন্ট এডিটর সুজন কবির ও চাঁদপুর
প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদ পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হাসান বলেন, এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে অনেক
আনন্দিত হয়েছি। গণমাধ্যম হলো একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমি প্রতিদিনই পত্রিকা পড়ে বাসা
থেকে বের হই। প্রতিদিন সকালে পত্রিকা না পড়লে মনে হয় যেন দিনের শুরুই হয়নি। তবে সংবাদ মাধ্যমের মধ্যে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অনেক বেশি। তারা সমাজের প্রত্যন্ত অঞ্চলের সংবাদটি তুলে ধরেন পত্রিকার মাধ্যমে। দৈনিক শপথ পত্রিকার একটি সংবাদ আমার চোখে পড়ল। এটা মর্মান্তিক ঘটনা। সমাজের এই অবস্থার পরিবর্তন ঘটাতে সাংবাদিকদের ভূমিকা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি সাহিত্য চর্চা করি। সাহিত্য আর সাংবাদিকতা প্রায় একই সূত্রে গাঁথা। আমাদের দেশের অনেক স্মরণীয় কবি সাহিত্যিক রয়েছেন যারা পত্রিকার সম্পাদনাও করেছেন।

তিনি বলেন, আজ দৈনিক শপথ পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এ আয়োজনটি অনেক ভালো লেগেছে। আপনাদেরকে ভালো কিছু করার শপথ নিতে হবে। সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের কথা তুলে ধরতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ও কবি আমিনুল ইসলাম বলেন, আমি কবিতা লিখি, সাহিত্য
চর্চা করি আমি কিন্তু গণমাধ্যমের লোক নয়ই। তারপরও আসলাম সাংবাদিকদের অনুষ্ঠানে। ভেবেছি আমার
সাহিত্যচর্চা আর কবিতাগুলো সাংবাদিকদের মাধ্যমেই প্রকাশিত হয়। তাই সবার আগে গণমাধ্যমকেই
বলা চলে। সকালে যখন পত্রিকা পড়ি এর মাধ্যমে অনেক কিছু জানি ও শিখি। সে হিসেবে
সাংবাদিকদেরকে শিক্ষকও বলা যায়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু সম্পাদনা করেছেন। সাংবাদিক হলে কাজী নজরুল ইসলামের মত হতে হবে। সাংবাদিকদের হতে হবে সৎ ও সাহসী।
গতানুগতিক নয় সাংবাদিকরা হবে ব্যতিক্রম। সাংবাদিকরা যদি কোন অন্যায়-অপশক্তির কাছে মাথা নত
না করে তাহলে আমার দেশ সোনার বাংলায় পরিণত হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ
সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক

কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, কবি ছড়াকার ও প্রাবন্ধিক
পীযূষ কান্তি বড়ুয়া, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শপথের বিশেষ প্রতিনিধি
রাকিবুল ইসলাম। দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাদের পলাশের সঞ্চালনা স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এমএ লতিফ। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক শপথ পত্রিকার উপ সম্পাদক মোঃ শাহাজান সিদ্দিকী, স্বাগত বক্তব্য শেষে দৈনিক শপথ-এর সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ পত্রিকায় সম্পৃক্ত সকল সাংবাদিকদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল আই চাঁদপুর জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, এখন টিভির
চাঁদপুর জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, কবি ইকবাল পারভেজ,
ছড়াকার খান-ই-আজম, চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, দৈনিক শপথের
গ্রাফিক্স ডিজাইনার ইউনুছ নাজিম, দৈনিক শপথ পত্রিকার উপ সম্পাদক মোঃ শাহাজান সিদ্দিকী, যুগ্ম
সম্পাদক মোঃ ওমর ফারুক, নির্বাহী সম্পাদক আবদুল ওয়াদুদ বেপারী, সম্পাদকীয় প্রধান আবু ইউসুফ,
বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক, যুগ্ম বার্তা সম্পাদক খোকন কর্মকার, সহ-সম্পাদক ফিরোজ
আলম, শরীফ আহমেদ, বিশেষ প্রতিনিধি ইকবাল বাহার, সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ এম নিজাম,
মোহাম্মদ হোসেন আখন্দ, স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম টিটু, রহমান রুবেল, রিয়াদ শাওন, সাগর
আচার্যী, মোঃ রাসেল পাটোয়ারী, কচুয়া উপজেলা প্রতিনিধি আতাউল করিম, মোঃ রাসেল, শাহরাস্তি
প্রতিনিধি আহসান হাবীব পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম, আমান উল্ল্যাহ খান
ফারাবী, মোঃ ফাহাদ, হাইমচর প্রতিনিধি মোঃ সবুজ হোসাইন, মোঃ মাসুম বিল্লাহ, হাজীগঞ্জ
প্রতিনিধি মোঃ হোসেন বেপারী, মতলব দক্ষিণ প্রতিনিধি ছোবহান ফারুক, মোঃ কবির মজুমদার,
মতলব উত্তর প্রতিনিধি তুহিন ফয়েজ, সুমন আহমদ, দৈনিক চাঁদপুর বার্তার সহ-সম্পাদক শাহরিয়া
পলাশ, দৈনিক মেঘনা বার্তার স্টাফ রিপোর্ট মাসুদ রানা, দৈনিক আদিবাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ
সিন্টু।

উল্লেখ্য, এর আগে মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা-২০২০ পেয়েছেন দৈনিক চাঁদপুর
দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক সিনিয়র
সাংবাদিক কাজী শাহাদাৎ এবং মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা-২০২১ পেয়েছেন
চাঁদপুরের প্রবীণ সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন ও দৈনিক যুগান্তরের সম্পাদক সিনিয়র
সাংবাদিক সাইফুল আলম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে