রাজনৈতিক বন্দিকে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে

ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিউইয়র্কে মামলা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২২ | ৩:৪৮
Link Copied Successfully!

রাজনৈতিক বন্দিকে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিরুদ্ধে নিউইয়র্কে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে— ১৯৮৮ সালে তেহরানের এভিন ও গোহার্দশত কারাগারে অন্যায়ভাবে এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই ইরানের শাসনের বিরোধী ৩০ হাজার লোককে হত্যা করা হয়েছিল। ওই হত্যা প্রক্রিয়ায় রাইসিও যুক্ত ছিলেন। ২০২১ সালের আগস্টে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ইরানের ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্সের (এনসিআরআই) মার্কিন প্রতিনিধি সুনা সামসামি বলেন, ১৯৮৮ সালের গ্রীষ্মে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি এক ফতোয়ায় আদেশ দিয়েছিলেন, মুজাহিদীন-ই খালকের (এমইকে) সব সদস্য এবং এ সংগঠনের প্রতি যারা সহানুভূতিশীল ও অনুগত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরের তিন মাসে মুজাহিদীন-ই খালকের হাজার হাজার সদস্যকে ফাঁসি দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সামসামি এক সংবাদ সম্মেলনে বলেন, এমইকে ও এনসিআরআই ১৯৮৮ সালের গণহত্যার প্রথম দিন থেকে ন্যায়বিচারের আহ্বান জানিয়ে আসছে। চলমান শাসনের পতন না হওয়া পর্যন্ত এবং ইরানে স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের জন্য এই অভিযান অব্যাহত থাকবে। রাইসি ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা খামেনিসহ এ সরকারের অপরাধী নেতাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলতে থাকবে।

মামলাটি দায়ের করেছেন, গণহত্যা থেকে বেঁচে যাওয়া কয়েকজন এবং ওই সময় নিহত কয়েকজনের স্বজন। তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি এবং সুইজারল্যান্ডের নাগরিক আছেন।

মামলার একজন আইনজীবী স্টিভেন এম স্নিবাউম বলেন, এই মাত্রার একটি অপরাধের জন্য, আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। বিচারক ১৫ নভেম্বর প্রাথমিক শুনানির দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর
N/N

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা