৫-১১ বছর বয়সীদের টিকাদান শুরু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২২ | ৬:২৫
Link Copied Successfully!

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা শিশুদের ফাইজারের টিকার প্রথম ডোজ দিচ্ছেন।

এর আগে গতকাল বুধবার সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নগরের মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেয়র আজ চট্টগ্রাম থাকবেন না বলে এক দিন আগে কর্মসূচির উদ্বোধন করা হয়।

আজ ৫০টি বিদ্যালয়ে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। সকাল থেকে করপোরেশনের স্বাস্থ্য বিভাগের ১২০টি দল বিদ্যালয়গুলোতে টিকা নিয়ে উপস্থিত হয়। করপোরেশনের স্বাস্থ্য–সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, প্রতি ওয়ার্ডে প্রথম দিন একটি করে বিদ্যালয়ে ৩০০ করে টিকা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

যদি ৩০০ জনের চেয়ে কম হয় আশপাশের অন্য বিদ্যালয় থেকে টিকাযোগ্য শিশুদের প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

সিটি করপোরেশন মেনকা বালিকা উচ্চবিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টায় দেখা যায়, শিশুরা লাইনে দাঁড়িয়ে করোনার টিকা নিচ্ছে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান টিক নিয়ে বলে, ‘করোনার কারণে অনেক দিন বিদ্যালয়ে আসতে পারিনি। টিকা নিলে নাকি করোনার ভয় কমে যায়। তাই টিকা দিতে পেরে ভালো লাগছে।’ একই বিদ্যালয়ের সূচনা দাশ, মানসী দাশও করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে। টিকা দেওয়ার আগে তাদের মনে ভয় কাজ করেছে বলে তারা জানায়।

নগরের নন্দনকাননের ফুলকি সহজপাঠ বিদ্যালয়ে সকাল থেকে একটি দল টিকাকাজে ব্যস্ত ছিল। এই বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছর বয়সী ৩ শতাধিক শিশুকে টিকা দেওয়া হয়। টিকার নিবন্ধন কার্ড নিয়ে শিক্ষার্থীরা সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়।
যদি ৩০০ জনের চেয়ে কম হয় আশপাশের অন্য বিদ্যালয় থেকে টিকাযোগ্য শিশুদের প্রথম ডোজ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত