সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৪, ২০২২ | ২:১৭
Link Copied Successfully!

নিয়মিত প্রকাশনায় আট বছর ফেরিয়ে ‘সাপ্তাহিক আমার কণ্ঠ’ এখন পা রাখলো নয় বছরে। কেক কেটে নয় বছরে পদার্পণের অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার মিলনায়তনে সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেনের সভাপতিত্বে সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।

ওইসময় তিনি বলেন, পত্রিকা চালাতে গিয়ে কামাল হোসেন বিভিন্ন ভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ওই সময় তিনি পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময় আরো বক্তৃতা করেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও পূজা উদযাপন কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রুহিদাস বনিক, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, বসুন্ধরা হোটেল এন্ড রেস্তোরাঁর সত্ত্বাধিকারী জাকির হোসেন মিয়াজী, সুজন ডেকোরেটরের সত্ত্বাধিকারী মুকবুল আহমেদ,কাউন্সিলর সুমন তপদার, হুমায়ুন কবির, কাউন্সিল মনির হোসেন কাজী, আরিফ মজুমদার, ইকবাল মজুমদার, শ্যামল সাহা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, এনায়েত মজুমদার, এস.এম মিরাজ মুন্সী, শাখাওয়াত শামীম, রেজাউল করিম নয়ন গাজী মহিন উদ্দিন, মজিব পাটোয়ারী ও মজিবুর রহমান রনি প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত