ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চরিত্র হননের অপচেষ্টা সফল হবে না: সাংগঠনিক সম্পাদক জুয়েল

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৪, ২০২২ | ১১:৫৪
Link Copied Successfully!

‘ডিপফেইক এডিট টেকনোলজি’ ব্যবহার করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণের ভিডিও তৈরি করে তার ‘চরিত্র হননের অপচেষ্টা’ করা হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। পাশাপাশি এটি একটি নিকৃষ্ট কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ আগস্ট ) রাতে ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জুয়েল বলেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ধরনের সভ্যতা বিবর্জিতহীন ও ঘৃণ্য অপচেষ্টার মাধ্যমে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ রাজপথের পরীক্ষিত ও প্রতিষ্ঠিত ছাত্রনেতা। তার বিরুদ্ধে আওয়ামী গুজব চক্রের কোনো অপচেষ্টাই সফল হবে না। আমরা সফল হতে দেবো না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের চেহারার মিল রেখে কোনো একজনের শরীরে মুখাবয়ব প্রতিস্থাপনের মধ্যদিয়ে ডিপফেইক এডিট টেকনোলজি ব্যবহার করে আওয়ামী কুচক্রী মহল একটি ভিডিও ভাইরাল করছে। যা সম্পূর্ণভাবে মিথ্যা, ভুয়া ও জাল-জালিয়াত ছাড়া কিছু না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক দাসত্বের শর্তে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার ভারতের আশীর্বাদ লাভের তথ্য ফাঁসের ঘটনায় দেশজুড়ে প্রতিক্রিয়া ও গণধিক্কার জানানো হচ্ছে। এটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা হিসেবে আওয়ামী গুজব চক্রবাজরা ডিপফেইক টেকনোলজি সিস্টেম ব্যবহার করে ছাত্রদল সভাপতির চরিত্র হননের নিকৃষ্ট ও গর্হিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, সাইবার ক্রাইমের অন্যতম উপাদান বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা এ ধরনের টেকনোলজির অপপ্রয়োগের মাধ্যমে যে কারো চরিত্র হনন করা সম্ভব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে