ইউটিউব পোস্ট করতে দশ ঘন্টা কবরে ছিলেন রনি!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৩, ২০২২ | ১০:৫৭
Link Copied Successfully!

বগুড়ার শাজাহানপুরে অভিজ্ঞতা নিতে নিজ বাড়ীতে কবর খুঁড়ে ভেতরে ঢুকে ১০ঘণ্টা অবস্থান করেছেন মিজানুর রহমান রনি (২২) নামে এক শিক্ষার্থী। খবর পেয়ে তাকে ও তার ভাইকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। সোমবার সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে কবর থেকে রনিকে আটক করেছে পুলিশ। জীবিত অবস্থায় কবরের অভিজ্ঞতা ইউটিউবে পোস্ট করার জন্য রনি কাজটি করেছেন বলে পুলিশকে জানিয়েছে। রনি উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চলতি বছর ডিপ্লোমা পাস করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মিজানুর রহমান রনি নিজ বাড়ীতে কবর খুঁড়ে রবিবার দিবাগত রাত ১১টায় সবার অজান্তে খাবার, পানি, লাইট, ক্যামেরা নিয়ে কবরে ঢোকেন। কবরে যাতে গরম না লাগে সেজন্য ওপর থেকে প্লাস্টিকের মোটা পাইপের সঙ্গে বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে নেয়।

সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রনি ও তার বড় ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রনি প্রায় এক বছর পূর্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে ভ্রমণ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে তা ইউটিউবে পোস্ট করার করার জন্য তিনি এই কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। সন্দেহজনক কিছু পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২